Wednesday, June 24, 2026
Live

চীনের রপ্তানি নিয়ন্ত্রণ তালিকায় যুক্ত হলো ১০ মার্কিন প্রতিষ্ঠান

সিএমজি
সিএমজি বাংলা বিভাগ
Published:
চীনের রপ্তানি নিয়ন্ত্রণ তালিকায় যুক্ত হলো ১০ মার্কিন প্রতিষ্ঠান

জুন ২২, সিএমজি বাংলা ডেস্ক : চীনের রপ্তানি নিয়ন্ত্রণ আইন এবং দ্বৈত-ব্যবহারযোগ্য পণ্যের রপ্তানি সংক্রান্ত বিধিমালার আওতায় ১০টি মার্কিন প্রতিষ্ঠানকে রপ্তানি নিয়ন্ত্রণ তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। সোমবার চীনের বাণিজ্য মন্ত্রণালয় এই ঘোষণা দিয়েছে ।

মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, জাতীয় নিরাপত্তা ও স্বার্থ সুরক্ষা এবং অস্ত্র বিস্তার রোধসহ আন্তর্জাতিক দায়বদ্ধতা পালনের লক্ষ্যে এ পদক্ষেপ নেওয়া হয়েছে।

তালিকাভুক্ত প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে -অ্যাভিওক্স ইনকরপোরেটেড, রেড ক্যাট হোল্ডিংস ইনকরপোরেটেড, টিল ড্রোনস ইনকরপোরেটেড, আইএমএসএআর, জাইয়া রোবোটিক্স ইনকরপোরেটেড, বল অ্যারোস্পেস অ্যান্ড টেকনোলজিস কর্পোরেশন, অশকশ ডিফেন্স, এলথ্রি হ্যারিস মেরিটাইম সার্ভিসেস ইনকরপোরেটেড, এমপি ম্যাটেরিয়ালস কর্পোরেশন, ইউএসএ রেয়ার আর্থ ইনকরপোরেটেড।

ঘোষণার সঙ্গে সঙ্গেই সিদ্ধান্তটি কার্যকর হয়েছে। এর ফলে চীনের কোনো রপ্তানিকারক প্রতিষ্ঠান এসব কোম্পানির কাছে দ্বৈত-ব্যবহারযোগ্য পণ্য রপ্তানি করতে পারবে না।

এ ছাড়া বিশ্বের যে কোনো দেশ বা অঞ্চলের ব্যক্তি বা প্রতিষ্ঠান চীনে উৎপাদিত দ্বৈত-ব্যবহারযোগ্য পণ্য উল্লিখিত কোম্পানিগুলোর কাছে হস্তান্তর বা সরবরাহ করতে পারবে না। চলমান সংশ্লিষ্ট রপ্তানি কার্যক্রমও অবিলম্বে বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে।

ঐশী/হাশিম

তথ্য ও ছবি: সিনহুয়া।

Rate This Article

How would you rate this article?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Our Editorial Standards

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.