Thursday, May 21, 2026
Live

সার্বভৌমত্ব রক্ষায় কিউবাকে চীন দৃঢ় সমর্থন দিয়ে যাবে: বেইজিং

সার্বভৌমত্ব রক্ষায় কিউবাকে চীন দৃঢ় সমর্থন দিয়ে যাবে: বেইজিং

কিউবাকে তার নিজের সার্বভৌমত্ব ও বৈধ অধিকার রক্ষায় দৃঢ় সমর্থন দিয়ে যাবে চীন। আজ (মঙ্গলবার), চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত এক প্রেস ব্রিফিংয়ে এ কথা বলেন, মুখপাত্র কুও চিয়া খুন। মুখপাত্র আরও বলেন, চীন সবসময়ই আন্তর্জাতিক আইনের আওতার বাইরে গিয়ে, যেকোনো ধরনের ভিত্তিহীন ও বেআইনি একতরফা নিষেধাজ্ঞার বিরোধী। চীন কিউবার ওপর নিষেধাজ্ঞা ও সবধরনের বলপ্রয়োগের কৌশল ত্যাগ করতে এবং কিউবার জনগণের বাঁচার ও উন্নয়নের অধিকার লঙ্ঘন না-করতে তাগিদ দেয়।

উল্লেখ্য, গতকাল (সোমবার) কিউবার প্রেসিডেন্ট মিগেল দিয়াস-কানেল সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে বলেন, তার দেশ যুক্তরাষ্ট্র নামক এই পরাশক্তির সামরিক আগ্রাসনের হুমকির শিকার। এ ধরনের হুমকি দেওয়া আন্তর্জাতিক অপরাধ। যদি এ হুমকি বাস্তবায়িত হয়, তবে তা রক্তপাত ঘটাবে ও আঞ্চলিক শান্তিকে নষ্ট করবে। অথচ, যুক্তরাষ্ট্রসহ কোনো দেশের বিরুদ্ধে কিউবার আগ্রাসী অভিপ্রায় নেই। তবে, আক্রান্ত হলে নিজেকে রক্ষার পূর্ণ অধিকার কিউবার আছে। এদিকে, একই দিনে, মার্কিন অর্থমন্ত্রণালয় কিউবার গোয়েন্দা সংস্থার ৯ ব্যক্তিকে নতুন করে নিষেধাজ্ঞার তালিকাভুক্ত করে।

(শিশির/আলিম/আকাশ)

Rate This Article

How would you rate this article?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Our Editorial Standards

We are committed to providing accurate, well-researched, and trustworthy content.

Fact-Checked

This article has been thoroughly fact-checked by our editorial team.

Expert Review

Reviewed by subject matter experts for accuracy and completeness.

Regularly Updated

We regularly update our content to ensure it remains current.

Unbiased Coverage

We strive to present balanced information.