Monday, May 25, 2026
Live

চীন-পাকিস্তান বিনিয়োগ সম্মেলন: এআই, জ্বালানি ও আইটি খাতে সহযোগিতায় সমঝোতাস্মারক সই

চীন-পাকিস্তান বিনিয়োগ সম্মেলন: এআই, জ্বালানি ও আইটি খাতে সহযোগিতায় সমঝোতাস্মারক সই

চীনের পূর্বাঞ্চলীয় প্রদেশ চেচিয়াংয়ের হাংচৌ শহরে অনুষ্ঠিত বিনিয়োগ সম্মেলনে চীন-পাকিস্তানের প্রতিষ্ঠানগুলো কৃত্রিম বুদ্ধিমত্তা, নবায়নযোগ্য জ্বালানি ও তথ্যপ্রযুক্তি খাতে সহযোগিতার উদ্দেশে একাধিক সমঝোতাস্মারক স্বাক্ষর করেছে।

রোববার অনুষ্ঠিত চীন-পাকিস্তান ব্যবসায়িক বিনিয়োগ সম্মেলনের (সিপিইসি) মূল ভেন্যুতে সকাল থেকে রাত পর্যন্ত দু’দেশের ব্যবসায়ীদের মধ্যে চলে প্রাণবন্ত আলোচনা।

উন্নয়ন ও বিনিয়োগ সম্মেলনে দু’দেশের নানা সহযোগিতা চুক্তি স্বাক্ষরের সাক্ষী হন চীন সফররত পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ।

চীন দীর্ঘ এক দশকেরও বেশি সময় পাকিস্তানের সবচেয়ে বড় বাণিজ্যিক অংশীদার। এই সম্মেলনের মাধ্যমে দু’দেশ জ্বালানি, অবকাঠামোসহ বিভিন্ন খাতে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে।

এখন উভয় দেশই বড় অবকাঠামো প্রকল্পের পাশাপাশি ডিজিটাল সংযোগ, আইসিটি, মহাকাশ প্রযুক্তি ও নতুন অর্থনৈতিক খাতকে অগ্রাধিকার দিচ্ছে।

সূত্র: সিএমজি বাংলা

Rate This Article

How would you rate this article?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Our Editorial Standards

We are committed to providing accurate, well-researched, and trustworthy content.

Fact-Checked

This article has been thoroughly fact-checked by our editorial team.

Expert Review

Reviewed by subject matter experts for accuracy and completeness.

Regularly Updated

We regularly update our content to ensure it remains current.

Unbiased Coverage

We strive to present balanced information.