Saturday, July 4, 2026
Live

দ্বিপক্ষীয় সহযোগিতার সম্ভাবনা বাস্তবায়নে যুক্তরাজ্যের সঙ্গে কাজ করতে প্রস্তুত চীন: বাণিজ্যমন্ত্রী

সিএমজি
সিএমজি বাংলা বিভাগ
Published: Updated:
দ্বিপক্ষীয় সহযোগিতার সম্ভাবনা বাস্তবায়নে যুক্তরাজ্যের সঙ্গে কাজ করতে প্রস্তুত চীন: বাণিজ্যমন্ত্রী

দ্বিপক্ষীয় সহযোগিতার বিশাল সম্ভাবনাকে বাস্তব অগ্রগতিতে রূপ দিতে এবং দু’দেশের সম্পর্ক ও অর্থনৈতিক সহযোগিতায় নতুন সুযোগ সৃষ্টিতে বেইজিং যুক্তরাজ্যের সঙ্গে কাজ করতে প্রস্তুত। বুধবার লন্ডনে অনুষ্ঠিত ‘এক্সপোর্ট টু চায়না’যুক্তরাজ্য সেশনে দেওয়া বক্তব্যে এ কথা বলেন চীনের বাণিজ্যমন্ত্রী ওয়াং ওয়েনতাও।

চীনা বাণিজ্যমন্ত্রী বলেন, চীন ও যুক্তরাজ্যের মধ্যে অর্থনৈতিক ও বাণিজ্যিক সহযোগিতা ধারাবাহিকভাবে গভীর হচ্ছে এবং উভয় দেশই বহুপাক্ষিকতা ও মুক্ত বাণিজ্যকে সমর্থন করে।

ওয়াং আরো বলেন, যুক্তরাজ্য ইউরোপে চীনের তৃতীয় বৃহত্তম বাণিজ্যিক অংশীদার এবং চীন এশিয়ায় যুক্তরাজ্যের বৃহত্তম বাণিজ্যিক অংশীদার। দুই দেশের শিল্পখাত একে অপরের পরিপূরক এবং উভয় দেশের বাজারে পুঁজি ও সম্পদের দ্বিমুখী প্রবাহ বিদ্যমান।

তিনি বলেন, ‘৫০ বছরেরও বেশি সময় আগে চীন ও যুক্তরাজ্যের মধ্যে কূটনৈতিক সম্পর্ক স্থাপিত হওয়ার পর থেকেই বাস্তবসম্মত সহযোগিতা এবং পারস্পরিক সুবিধার ভিত্তিতে আমাদের দ্বিপক্ষীয় অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক সুদৃঢ় ও স্থিতিশীল প্রবৃদ্ধি বজায় রেখেছে। ২০২৫ সাল নাগাদ পণ্য বাণিজ্যের পরিমাণ ১০০ বিলিয়ন মার্কিন ডলার এবং সেবা বাণিজ্যের পরিমাণ ৩০ বিলিয়ন মার্কিন ডলার ছাড়িয়ে যাবে। চীন ও যুক্তরাজ্য উভয়ই বহুপাক্ষিকতা ও মুক্ত বাণিজ্যকে সমর্থন করে।’

ওয়াং আশা প্রকাশ করেন, ব্রিটিশ প্রতিষ্ঠানগুলো ‘এক্সপোর্ট টু চায়না’ ধারাবাহিক কর্মসূচি এবং এ বছরের শেষ দিকে অনুষ্ঠিতব্য নবম চায়না ইন্টারন্যাশনাল ইমপোর্ট এক্সপোতে সক্রিয়ভাবে অংশ নেবে। এর মাধ্যমে দুই দেশের ব্যবসাপ্রতিষ্ঠানের মধ্যে গভীরতর আলোচনা, বাণিজ্য সহযোগিতার নতুন ক্ষেত্র সম্প্রসারণ এবং পারস্পরিক লাভজনক অংশীদারত্ব আরও জোরদার হবে।

সিএমজি বাংলা

Rate This Article

How would you rate this article?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Our Editorial Standards

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.