Sunday, May 24, 2026
Live

চীন-রাশিয়া সহযোগিতার খবর বিশ্বের বিভিন্ন গণমাধ্যমে

外媒:中俄签署多项合作文件 合作关系展现积极势头

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাম্প্রতিক চীন সফরকালে দু’দেশের মধ্যে একাধিক সহযোগিতামূলক দলিল স্বাক্ষরিত হয়। বিশ্বের বিভিন্ন গণমাধ্যমে এ খবর গুরুত্বের সাথে প্রকাশিত হয়েছে।

কাতারভিত্তিক আল-জাজিরার রিপোর্টে বলা হয়েছে, চীন ও রাশিয়ার নেতৃবৃন্দ বেইজিং-বৈঠকের পর, যৌথ বিবৃতি স্বাক্ষর করেন। তাঁরা বিশ্বে বহুপক্ষবাদ ও নতুন আন্তর্জাতিক সম্পর্কের আহ্বান জানান। দু’দেশ ধারাবাহিক সহযোগিতামূলক চুক্তি স্বাক্ষর করে, যাতে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও মজবুত হবে।

এপি-র সংবাদে বলা হয়েছে, পুতিনের চীন সফরকালে স্বাক্ষরিত একাধিক সহযোগিতামূলক দলিলে, বাণিজ্য, গণমাধ্যম বিনিময়সহ একাধিক খাতকে অন্তর্ভুক্ত করা হয়েছে। পাশাপাশি, দু’দেশ স্পষ্ট জানিয়ে দিয়েছে যে, আন্তর্জাতিক সম্পর্কের বিষয়ে তাদের অবস্থান একই।

মার্কিন সিএনবিসি বলেছে, রুশ প্রেসিডেন্ট পুতিন চীনের সাথে দীর্ঘমেয়াদী বন্ধুত্ব বজায় রাখার ইচ্ছা প্রকাশ করেছেন। দু’পক্ষ ধারাবাহিক দ্বিপক্ষীয় চুক্তি স্বাক্ষর করেছে।

অস্ট্রেলিয়ার গণমাধ্যম ‘দা কনভারসেশান’-এর প্রতিবেদনে বলা হয়েছে, এবারের সফর হচ্ছে প্রেসিডেন্ট পুতিনের ২৫তম চীন সফর। এ সফর চীন-রুশ সম্পর্ককে আরও মজবুত করেছে।

(আকাশ/আলিম/শিশির)

Rate This Article

How would you rate this article?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Our Editorial Standards

We are committed to providing accurate, well-researched, and trustworthy content.

Fact-Checked

This article has been thoroughly fact-checked by our editorial team.

Expert Review

Reviewed by subject matter experts for accuracy and completeness.

Regularly Updated

We regularly update our content to ensure it remains current.

Unbiased Coverage

We strive to present balanced information.