জুন ২২, সিএমজি বাংলা ডেস্ক: টানা ২১ ঘণ্টার দিনের আলো উপভোগ করতে চীনের উত্তরতম হেইলংচিয়াং প্রদেশের মোহ্য শহরে পর্যটকদের ভিড় বেড়েছে। ড্রাগনবোট উৎসব উপলক্ষে শুক্রবার থেকে রোববার পর্যন্ত ছুটির সময় শহরটি পর্যটকদের অন্যতম আকর্ষণে পরিণত হয়।
রোববার ছিলো সামার সোলস্টিক, যা চীনা চান্দ্র পঞ্জিকার দশম সৌর ঋতু। এদিন উত্তর গোলার্ধে বছরের সবচেয়ে দীর্ঘ দিনের অভিজ্ঞতা লাভ করেন মানুষ। মোহ্যতে আগত পর্যটকেরা উপভোগ করেন বিরল ‘হোয়াইট নাইট’ বা প্রায় অন্ধকারহীন রাতের দৃশ্য।
পর্যটকদের আকৃষ্ট করতে স্থানীয় কর্তৃপক্ষ বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনা এবং কৃষি ও বনজ পণ্যের বিশেষ বাজারেরও আয়োজন করে। এ সব উদ্যোগের ফলে মোহ্যতে পর্যটন কার্যক্রম আরও প্রাণবন্ত হয়ে উঠে।
ঐশী/হাশিম
তথ্য ও ছবি: সিসিটিভি।
Top of Form
Bottom of Form