Monday, July 6, 2026
Live

পুতিনের সঙ্গে চীনের প্রধানমন্ত্রীর বৈঠক, দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারের প্রত্যয়

সিএমজি
সিএমজি বাংলা বিভাগ
Published: Updated:
যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা স্থবির: আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম বৃদ্ধি

ক্রমবর্ধমান অশান্ত আন্তর্জাতিক পরিস্থিতির মধ্যেও চীন ও রাশিয়ার সম্পর্ক স্থিতিশীল রয়েছে বলে মন্তব্য করেছেন চীনের প্রধানমন্ত্রী লি ছিয়াং। বুধবার বেইজিংয়ে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে এক উচ্চপর্যায়ের বৈঠকে তিনি এই মন্তব্য করেন। বৈঠকটিতে দুই দেশের শীর্ষ নেতারা দ্বিপাক্ষিক সহযোগিতা এবং কৌশলগত অংশীদারিত্বকে এক নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন।

বৈঠকে চীনের প্রধানমন্ত্রী লি ছিয়াং বলেন, দুই দেশের রাষ্ট্রপ্রধানদের কৌশলগত নির্দেশনা অনুসরণ করে রাশিয়ার সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতাকে আরও জোরদার করতে প্রস্তুত চীন। বাণিজ্য সম্প্রসারণ, আপগ্রেড করা দ্বিপাক্ষিক বিনিয়োগ চুক্তি বাস্তবায়ন, সেই সাথে জ্বালানি, কৃষি, সংযোগ (কানেক্টিভিটি) এবং পরিবেশবান্ধব ও কম-কার্বন উন্নয়নের মতো ক্ষেত্রগুলোতে সহযোগিতা আরও গভীর করতে বেইজিং আগ্রহী।

লি ছিয়াং আরও বলেন, চীন তার ‘বেল্ট অ্যান্ড রোড’ উদ্যোগ এবং ‘ইউরেশিয়ান ইকোনমিক ইউনিয়ন’-এর মধ্যে সমন্বয় জোরদার করতে রাশিয়ার সঙ্গে যৌথভাবে কাজ করতে ইচ্ছুক। একই সঙ্গে ‘চীন-ইউরোপ রেলওয়ে এক্সপ্রেস’-এর নিরাপদ, স্থিতিশীল এবং উচ্চ-মানের উন্নয়ন নিশ্চিত করার বিষয়েও জোর দেন তিনি। এছাড়া যুব সমাজ, সংস্কৃতি, পর্যটন ও ক্রীড়া ক্ষেত্রে বিনিময় বৃদ্ধি এবং বিভিন্ন বহুপাক্ষিক প্ল্যাটফর্মে রাশিয়ার সঙ্গে সমন্বয় জোরদার করার আহ্বান জানান চীনের প্রধানমন্ত্রী।

অন্যদিকে, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন চীনের সঙ্গে ঘনিষ্ঠ ও উচ্চ-পর্যায়ের যোগাযোগ বজায় রাখার ব্যাপারে তার দেশের আগ্রহ প্রকাশ করেন। তিনি দুই দেশের প্রধানমন্ত্রীদের নিয়মিত বৈঠক প্রক্রিয়ার পূর্ণ সদ্ব্যবহার করার ওপর জোর দেন।

পুতিন বলেন, রাশিয়া ও চীনের মধ্যে বাণিজ্য, জ্বালানি, কৃষি, পরিবহন ও লজিস্টিকস, শিল্প, ডিজিটাল অর্থনীতি, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এবং বিজ্ঞান ও প্রযুক্তির উদ্ভাবনী ক্ষেত্রে সহযোগিতা আরও এগিয়ে নিতে প্রস্তুত মস্কো। এছাড়া ‘রাশিয়া-চীন শিক্ষা বর্ষ’ উদ্যোগকে কাজে লাগিয়ে দুই দেশের জনগণের মধ্যে পারস্পরিক যোগাযোগ ও সাংস্কৃতিক বিনিময় আরও সম্প্রসারিত করা হবে বলেও জানান রুশ প্রেসিডেন্ট।

শুভ/জেনিফার

তথ্য ও ছবি: সিনহুয়া

Rate This Article

How would you rate this article?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Our Editorial Standards

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.