জুলাই ৩, সিএমজি বাংলা ডেস্ক: চীনা কমিউনিস্ট পার্টির (সিপিসি) ১০৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে একটি শিল্প প্রদর্শনীর উদ্বোধন হয়েছে। বুধবার বেইজিংয়ের সিপিসি জাদুঘরে শুরু হওয়া এ প্রদর্শনীতে সাম্প্রতিক বছরগুলোতে চীনা শিল্পীদের সৃষ্ট ১৪০টিরও বেশি শিল্পকর্ম প্রদর্শিত হচ্ছে।
প্রদর্শনীতে পার্টির ইতিহাস, নতুন যুগের গুরুত্বপূর্ণ পরিবর্তন এবং চীনের আধুনিকায়নের অগ্রযাত্রা শৈল্পিকভাবে তুলে ধরা হয়েছে। এতে চীনা চিত্রকলা, তৈলচিত্র, ছাপচিত্র এবং ভাস্কর্য স্থান পায়। উজ্জ্বল রঙ ও অভিব্যক্তিপূর্ণ তুলির আঁচড়ে নির্মিত শিল্পকর্মগুলো গত ১০৫ বছরে সিপিসির পথচলার এক শৈল্পিক চিত্র তুলে ধরে।
চায়না আর্টিস্টস অ্যাসোসিয়েশনের পার্টি নেতৃত্ব গ্রুপের সচিব এবং নির্বাহী সহ-সভাপতি ছু চিয়ান বলেন, ‘এই প্রদর্শনীটি শিল্পের মাধ্যমে বিপ্লব, নির্মাণ ও সংস্কার থেকে শুরু করে নতুন যুগ পর্যন্ত সিপিসির ১০৫ বছরের ইতিহাসকে সংযুক্ত করেছে। প্রকৃতপক্ষে, এটি শিল্পের মাধ্যমে পার্টির ইতিহাসের প্রধান ঘটনা ও গুরুত্বপূর্ণ মুহূর্তগুলোকে ব্যাখ্যা করে, যা সময়ের ইতিহাস রচয়িতা হিসেবে শিল্পের ভূমিকা পালন করে।‘
সিএমজি বাংলা
Art exhibition for CPC's 105th founding anniversary opens in CPC museum
An art exhibition commemorating the 105th founding anniversary of the Communist Party of China (CPC) opened Wednesday at the Museum of the CPC in Beijing.
The exhibition features more than 140 artworks by Chinese artists in recent years. They cover the Party's history, the great changes of the new era, and Chinese modernization. The works include Chinese paintings, oil paintings, prints, and sculptures. Through vivid colors and expressive brushwork, the exhibition presents an artistic view of the CPC's journey over the past 105 years.
"This exhibition uses the medium of art to connect the entire 105-year history of the CPC from revolution, construction, and reform to the new era. In fact, it interprets major events and important moments in the Party's history through art, fulfilling the role of art as a chronicler of the times," said Qu Jian, secretary of the Party Leadership Group and executive vice chairman of the China Artists Association.