Sunday, July 5, 2026
Live

নাননিংয়ে এআই শাসন নিয়ে আলোচনা

ফয়সল আব্দুল্লাহ
Published: Updated:
নাননিংয়ে এআই শাসন নিয়ে আলোচনা

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) কীভাবে অনলাইন সভ্যতার বিকাশে সহায়ক হতে পারে—এ বিষয়ে একটি ফোরাম অনুষ্ঠিত হয়েছে দক্ষিণ চীনের কুয়াংসি চুয়াং স্বায়ত্তশাসিত অঞ্চলের নাননিং শহরে। ১৯ থেকে ২০ মে চলমান ২০২৬ চীনা ইন্টারনেট সভ্যতা সম্মেলনের অংশ হিসেবে অনুষ্ঠিত হয় ফোরামটি।

মঙ্গলবার অনুষ্ঠিত ফোরামে বিশেষজ্ঞরা এআই প্রযুক্তির বিকাশ এবং নিরাপত্তা শাসনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। তারা বলেন, উদ্ভাবনকে উৎসাহিত করার পাশাপাশি নিরাপদ ডিজিটাল পরিবেশ গড়ে তুলতে সুশাসন নিশ্চিত করা জরুরি।

চীনা বিজ্ঞান একাডেমির পণ্ডিত কুয়ান সিয়াওহোং বলেন—এআই সিস্টেমের নিরাপত্তা এখন আর প্রযুক্তিগত বিষয় নয়। এআই ব্যবস্থার উন্নয়ন থেকে প্রয়োগ—পুরো চক্রজুড়েই ঝুঁকি রয়েছে। প্রযুক্তি ও ব্যবস্থাপনা সমন্বয় করে শাসন কাঠামো গড়ে তোলার ওপর জোর দেন তিনি।

অনুষ্ঠানে জাতীয় তথ্য নিরাপত্তা আধুনিকীকরণের কারিগরি কমিটি ‘এআই অ্যাপ্লিকেশন নৈতিকতা নির্দেশনা ১.০’ শীর্ষক একটি নির্দেশিকাও প্রকাশ করে।

সিএমজি

Rate This Article

How would you rate this article?

ফয়সল আব্দুল্লাহ

ফয়সল আব্দুল্লাহ

সিএমজি

তিনি দীর্ঘদিন ধরে সাংবাদিকতা ও লেখালেখি করছেন।

Our Editorial Standards

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.