Wednesday, July 8, 2026
Live

শেনচেনে সাংস্কৃতিক মেলায় নজর কেড়েছে এমবডিড এআই

সিএমজি
সিএমজি বাংলা বিভাগ
Published: Updated:
শেনচেনে সাংস্কৃতিক মেলায় নজর কেড়েছে এমবডিড এআই

চীনের কুয়াংতোং প্রদেশের শেনচেনে শুরু হওয়া ২২তম চীন আন্তর্জাতিক সাংস্কৃতিক শিল্প মেলায় এবার সবার নজর কেড়েছে ‘এমবডিড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই)’ প্রযুক্তি। বৃহস্পতিবার শুরু হওয়া পাঁচদিনব্যাপী এই মেলায় ৬ হাজার ৩১২টি প্রতিষ্ঠান অংশ নিয়েছে। প্রদর্শিত হচ্ছে ১ লাখ ২০ হাজারের বেশি সাংস্কৃতিক পণ্য।

মেলায় প্রথমবারের মতো এপেক অর্থনীতি, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং অন্যান্য উদীয়মান প্রযুক্তির জন্য পৃথক প্রদর্শনী এলাকা রাখা হয়েছে। উন্নত এআই সহকারী, হিউম্যানয়েড রোবট, নিমজ্জিত ডিজিটাল বিনোদন প্রযুক্তি এবং নানা নতুন প্রযুক্তিনির্ভর সেবা দর্শনার্থীদের বিশেষভাবে আকৃষ্ট করছে।

মেলার সংবাদকেন্দ্রের প্রধান লিউ চিয়ে বলেন, এ বছর সংস্কৃতির সঙ্গে বাণিজ্য ও প্রযুক্তির সমন্বয় আরও জোরদার করা হয়েছে। এআই প্রযুক্তির সহায়তায় সাংস্কৃতিক শিল্পের নতুন সম্ভাবনা সৃষ্টি এবং ব্যবসায়িক সুযোগ সম্প্রসারণই তাদের লক্ষ্য।

মেলায় ৩৯৭টি শীর্ষস্থানীয় ও ব্র্যান্ড প্রতিষ্ঠান অংশগ্রহণ করেছে। সাংস্কৃতিক অর্থায়ন, নতুন পণ্য উন্মোচন এবং বাণিজ্যিক আলোচনার জন্য বিশেষ এলাকা স্থাপন করা হয়েছে। পাশাপাশি লেনদেন সহজ করতে ২২টি নতুন ব্যবস্থা চালু করা হয়েছে।

ফয়সল/নাহার

তথ্য ও ছবি: সিসিটিভি।

Rate This Article

How would you rate this article?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Our Editorial Standards

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.