জুন ২২, সিএমজি বাংলা ডেস্ক: হরমুজ প্রণালি ইরানের ব্যবস্থাপনায় থাকবে এবং এটি কখনোই যুদ্ধ-পূর্ববর্তী অবস্থায় ফিরে যাবে না। সোমবার সুইজারল্যান্ড থেকে ফেরার পথে গণমাধ্যমকে এ কথা জানিয়েছেন ইরানি প্রতিনিধিদলের প্রধান আলোচক ও পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবফ।
উদ্ভূত সমস্যা দ্রুত সমাধানের জন্য ইরান ও যুক্তরাষ্ট্র একটি কেন্দ্র এবং যোগাযোগ ব্যবস্থা স্থাপনে সম্মত হয়েছে বলে জানান গালিবফ। তিনি স্পষ্ট করে বলেন যে, এই যোগাযোগ ব্যবস্থাটি শুধুমাত্র জাহাজ-সংক্রান্ত জরুরি অবস্থা ব্যবস্থাপনার জন্য এবং এটি ট্রানজিট পারমিট অনুমোদনের সাথে সম্পর্কিত নয়, যা প্রতিষ্ঠিত পদ্ধতি অনুসরণ করেই চলবে।
সোমবার ফিনান্সিয়াল টাইমস ওয়েবসাইট জানিয়েছে যে, ইউরোপীয় মহাকাশ সংস্থার স্যাটেলাইট ডেটা থেকে দেখা গেছে, রোববার বিকেলে মার্কিন-ইরান আলোচনার পর হরমুজ প্রণালী পুনরায় খোলার অপেক্ষায় ওমানের সোহার বন্দর এবং সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরাহ বন্দরের নিকটবর্তী জলসীমায় প্রায় ৪৪১টি অতি বৃহৎ অপরিশোধিত তেলবাহী জাহাজ জড়ো হয়েছিল। এই সংখ্যাটি স্বাভাবিকের চেয়ে উল্লেখযোগ্যভাবে বেশি ছিল।
হাশিম/জেনিফার
তথ্য ও ছবি: সিসিটিভি।