Wednesday, June 24, 2026
Live

হাইখৌ-মাদ্রিদে নতুন সাপ্তাহিক রুট চালু করল হাইনান এয়ারলাইন্স

সিএমজি
সিএমজি বাংলা বিভাগ
Published:
হাইখৌ-মাদ্রিদে নতুন সাপ্তাহিক রুট চালু করল হাইনান এয়ারলাইন্স

জুন ২৩, সিএমজি বাংলা ডেস্ক: চীনের দক্ষিণের শেষ দ্বীপ প্রদেশ হাইনানের হাইখৌ এবং স্পেনের রাজধানী মাদ্রিদের মধ্যে নতুন সাপ্তাহিক যাওয়া-আসার ফ্লাইট রুট চালু হয়েছে। শনিবার হাইনান এয়ারলাইন্সের চালু হওয়া এই রুটে ছোংছিংয়ে একটি সুবিধাজনক যাত্রাবিরতিও রাখা হয়েছে।

এটি হাইনান মুক্ত বাণিজ্য বন্দরের সঙ্গে স্পেনকে সংযুক্তকারী প্রথম আন্তঃমহাদেশীয় রুট, যা হাইনান ও দক্ষিণ ইউরোপের মধ্যে একটি নতুন আন্তর্জাতিক আকাশপথ উন্মুক্ত করেছে।

উদ্বোধনী ফ্লাইটটি হাইখৌ মেইলান আন্তর্জাতিক বিমানবন্দর থেকে পরিচালিত হয়। হাইনান এয়ারলাইন্স পরিচালিত এ রুটে হাইখৌ থেকে যাত্রা শুরু করে দক্ষিণ-পশ্চিম চীনের ছোংছিং পৌর এলাকায় যাত্রাবিরতি দিয়ে ফ্লাইটটি মাদ্রিদের উদ্দেশে যায় এবং একই পথ ধরে ফিরে আসে।

এই রুটে প্রতি শনিবার হাইখৌ থেকে বহির্গামী ফ্লাইট পরিচালিত হবে, আর ফিরতি ফ্লাইট চলবে প্রতি রোববার।

নতুন রুটে বোয়িং ৭৮৭ ওয়াইড-বডি উড়োজাহাজ ব্যবহার করা হচ্ছে।

সাকিব/জেনিফার

তথ্য ও ছবি: সিসিটিভি

Rate This Article

How would you rate this article?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Our Editorial Standards

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.