Sunday, July 5, 2026
Live

আকাশগঙ্গার ‘হালো’ অঞ্চলে পালসার নিয়ে নতুন তথ্য জানালেন চীনা বিজ্ঞানীরা

ফয়সল আব্দুল্লাহ
Published: Updated:
আকাশগঙ্গার ‘হালো’ অঞ্চলে পালসার নিয়ে নতুন তথ্য জানালেন চীনা বিজ্ঞানীরা

আকাশগঙ্গা গ্যালাক্সির কেন্দ্র থেকে ১০ লাখ আলোকবর্ষ দূরে ডার্ক ম্যাটারে ঢাকা রহস্যময় ‘হালো’ অঞ্চলে অবস্থিত একটি তরুণ পালসার নক্ষত্রের উৎসের সন্ধান পেয়েছেন চীনের জ্যোতির্বিজ্ঞানীরা। এই গবেষণা পালসারের গঠন ও উৎপত্তি নিয়ে নতুন প্রমাণ দিচ্ছে।

চীনা বিজ্ঞান একাডেমির অধীন সিনচিয়াং জ্যোতির্বিজ্ঞান মানমন্দিরের একদল গবেষক এই গবেষণা পরিচালনা করেন। গবেষণাপত্র প্রকাশিত হয়েছে দ্য অ্যাস্ট্রোফিজিক্যাল জার্নালে।

গবেষকরা চীনের পাঁচশ মিটার অ্যাপারচার স্ফেরিক্যাল রেডিও টেলিস্কোপ বা ফাস্ট এবং নানশান রেডিও টেলিস্কোপের দীর্ঘমেয়াদি পর্যবেক্ষণ তথ্য ব্যবহার করে তরুণ পালসার পিএসআর জে১৭৪০+১০০০ এর অবস্থানের সূক্ষ্ম পরিবর্তন বিশ্লেষণ করেন।

এই উচ্চ গতিবেগের ভিত্তিতে গবেষকেরা ধারণা করছেন, পালসারটি সরাসরি গ্যালাক্সির হালো অঞ্চলে জন্ম নিয়েছে এবং এটি সম্ভবত ‘রানঅ্যাওয়ে ওবি’ তারকার অবশিষ্টাংশ। এ ধরনের বড় নক্ষত্র কোনো সহিংস মহাজাগতিক ঘটনার ফলে নিজ পরিবেশ থেকে ছিটকে বেরিয়ে যায়।

চীনের ফাস্ট এবং অস্ট্রেলিয়ার পার্কস রেডিও টেলিস্কোপের তথ্য একত্র করে বিজ্ঞানীরা প্রথমবারের মতো পালসারের স্পেকট্রামে বহুস্তরবিশিষ্ট সিন্টিলেশন আর্ক কাঠামো শনাক্ত করেন।

গবেষকদের মতে, এসব কাঠামো পালসারের বায়ু নীহারিকারভেতরে থাকা আয়নিত ক্ষুদ্র গঠন থেকে সৃষ্টি হয়েছে।

বিজ্ঞানীরা জানান, এই গবেষণা শুধু গ্যালাক্টিক হালোতে তরুণ পালসারের উৎপত্তি সম্পর্কে প্রমাণ দেয়নি, বরং ভবিষ্যতে পালসার সংকেত ব্যবহার করে নক্ষত্র ও আন্তঃনাক্ষত্রিক পরিবেশ বিশ্লেষণের নতুন পথও খুলে দিয়েছে।

সূত্র: সিএমজি

Rate This Article

How would you rate this article?

ফয়সল আব্দুল্লাহ

ফয়সল আব্দুল্লাহ

সিএমজি

তিনি দীর্ঘদিন ধরে সাংবাদিকতা ও লেখালেখি করছেন।

Our Editorial Standards

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.