Saturday, July 4, 2026
Live

তাইওয়ানের দুই পারের সম্পর্ক জোরদারে সিনেমা ও টেলিভশন মাধ্যমে জোর দেবে বেইজিং: মুখপাত্র

সিএমজি
সিএমজি বাংলা বিভাগ
Published: Updated:
তাইওয়ানের দুই পারের সম্পর্ক জোরদারে সিনেমা ও টেলিভশন মাধ্যমে জোর দেবে বেইজিং: মুখপাত্র

চীনের তাইওয়ান প্রণালীর দুই পারের মানুষের মধ্যে সাংস্কৃতিক বন্ধন আরও জোরদার করতে চলচ্চিত্র ও টেলিভিশন মাধ্যমে আদান-প্রদান বাড়ানোর পক্ষে বেইজিং সমর্থন অব্যাহত রাখবে। বৃহস্পতিবার বেইজিংয়ে অনুষ্ঠিত এক সংবাদ এ কথা জানান চীনের স্টেট কাউন্সিলের তাইওয়ান অ্যাফেয়ার্স অফিসের মুখপাত্র চু ফেংলিয়ান।

চু বলেন, জুন মাসে তাইপেতে ১৭তম বার্ষিক প্রণালী-পার চলচ্চিত্র প্রদর্শনীর মূল ভূখণ্ড পর্ব অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন ঘরানার আটটি মূল ভূখণ্ডের সিনেমা প্রদর্শিত হয়, যা তাইওয়ানের দর্শকদের সামনে দুই পারের চলমান সাংস্কৃতিক বিনিময়ের প্রতিফলন ঘটায়।

তিনি বলেন, ‘১৭তম বার্ষিক ক্রস-স্ট্রেইট আয়োজনে ২২ থেকে ২৭ জুন পর্যন্ত তাইপেতে মূল ভূখণ্ডের সিনেমা দেখানো হয়েছে। এতে ‘দ্য সান রাইজেস অন আস অল’, ‘তোংচি রেসকিউ’ এবং ‘দ্য লিচি রোড’-সহ বিভিন্ন ঘরানায় মূল ভূখণ্ডের মোট আটটি সিনেমা দেখানো হয়।‘

চু আরও বলেন, ‘আমরা তাইওয়ান প্রণালীর উভয় পাশের মানুষের মধ্যে পারস্পরিক বোঝাপড়া বৃদ্ধি ও বন্ধন শক্তিশালী করতে আরও ঘন ঘন ও সফল ক্রস-স্ট্রেইট চলচ্চিত্র ও টেলিভিশন বিনিময় কার্যক্রমকে সমর্থন করি এবং এর জন্য উন্মুখ হয়ে আছি।‘

এ বছরের ৩০ মে থেকে ৩ জুন পর্যন্ত দক্ষিণ-পশ্চিম চীনের সিছুয়ান প্রদেশের ইয়া'আনে ১৭তম বার্ষিক প্রণালী-পার চলচ্চিত্র প্রদর্শনীর তাইওয়ান পর্ব অনুষ্ঠিত হয়। এতে ‘৯৬ মিনিটস’, ‘গার্ল’ এবং ‘ডিপ কোয়ায়েট রুম’-সহ মোট সাতটি তাইওয়ানি সিনেমা দেখানো হয়।

সিএমজি বাংলা

Rate This Article

How would you rate this article?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Our Editorial Standards

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.