Tuesday, July 7, 2026
Live

শেনচেনে ২২তম সাংস্কৃতিক শিল্প মেলা উদ্বোধন

সিএমজি
সিএমজি বাংলা বিভাগ
Published: Updated:
第二十二届文博会开幕 ‌超12万件文化精品亮相

২২তম চীন আন্তর্জাতিক সাংস্কৃতিক শিল্প মেলা, আজ (বৃহস্পতিবার), কুয়াংতোং প্রদেশের শেনচেন শহরে উদ্বোধন হয়েছে। এবারের সাংস্কৃতিক শিল্প মেলার মূল প্রতিপাদ্য হলো: ‘উদ্ভাবনী দৃশ্যপট বাস্তবায়ন, অত্যাধুনিক প্রযুক্তির শক্তিবৃদ্ধি, বৈশ্বিক সম্পদের সমন্বয়, এবং ভোগের অভিজ্ঞতার উন্নয়ন’। মেলাটি সাংস্কৃতিক শিল্পের ডিজিটাল ও বুদ্ধিমান প্রযুক্তির প্রয়োগ এবং নতুন মানের উত্পাদন শক্তি বিকাশের ওপর গুরুত্ব আরোপ করে।

মেলার প্রদর্শনী-এলাকার আয়তন ১ লাখ ৬০ হাজার বর্গমিটার, যেখানে মোট ৮টি প্যাভিলিয়ন রয়েছে। এগুলোর মধ্যে ৩টি সাধারণ প্যাভিলিয়ন, ৫টি পেশাদারি প্যাভিলিয়ন। এ ছাড়া, ৩৪টি সূক্ষ্ম বিশেষায়িত প্রদর্শনী-এলাকা রয়েছে। এতে অফলাইনে মোট ৩ হাজার ৩০৬টি প্রতিষ্ঠান অংশ নিচ্ছে, আর অনলাইনে অংশ নিচ্ছে ৩ হাজার ৬টি প্রতিষ্ঠান। মেলাস্থলে মোট ১ লাখ ২০ হাজারেরও বেশি বিভিন্ন ধরণের সাংস্কৃতিক শ্রেষ্ঠ পণ্য প্রদর্শিত হচ্ছে।

মেলায় প্রথমবারের মতো এপেক-সদস্যদের একটি পৃথক প্রদর্শনী-এলাকা স্থাপন করা হয়েছে, যেখানে এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের সাংস্কৃতিক ও পর্যটনসম্পদ তুলে ধরা হচ্ছে। এ ছাড়া, নতুন করে আন্তঃসীমান্ত ই-কমার্স প্রদর্শনী-এলাকা চালু করা হয়েছে, যা সাংস্কৃতিক পণ্যের আন্তর্জাতিক বাজারে যাত্রাকে সহায়তা করবে। মেলাটি শিল্পের অনেক প্রধান উদ্যোগকে আকর্ষণ করেছে। ৩৯৭টি প্রধান ও ব্র্যান্ডের কোম্পানি মেলায় অংশ নিচ্ছে, যা গতবারের তুলনায় ৩১ শতাংশ বেশি। বিশ্বের ৪২টি দেশ ও অঞ্চলের ১৪৮টি প্রতিষ্ঠান অফলাইনে অংশ নিচ্ছে। প্রধান ভেন্যুতে ব্যবসা-বাণিজ্যকে উত্সাহিত করতে, ২৬০টিরও বেশি সরবরাহ-চাহিদা সংযোগকারী বৈঠক, প্রকল্প উপস্থাপনা এবং নতুন পণ্য উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হবে। শেনচেন শহরে স্থাপিত ৫১টি উপ-ভেন্যুতেও মেলার ভোগ মৌসুম উপলক্ষে অর্ডার ও ব্যবসায়িক বৈঠকের আয়োজন চলবে। এই সাংস্কৃতিক শিল্প মেলা চলবে ২৫ মে পর্যন্ত। (শিশির/আলিম/আকাশ)

Rate This Article

How would you rate this article?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Our Editorial Standards

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.