'এক চীন নীতি' পরিবর্তনযোগ্য নয়। চীনের তাইওয়ান অঞ্চলকে এই নীতি অনুসারেই যেকোনো আন্তর্জাতিক সংস্থার কার্যক্রমে অংশগ্রহণ করতে হবে। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র কুয়াও চিয়া খুন, আজ (মঙ্গলবার) বেইজিংয়ে, এক নিয়মিত প্রেস ব্রিফিংয়ে এ কথা বলেন।
তিনি বলেন, ৭৯তম বিশ্ব স্বাস্থ্য সম্মেলনের অধিবেশনে তাইওয়ানসম্পর্কিত প্রস্তাব এজেন্ডায় অন্তর্ভুক্ত না-করার সিদ্ধান্ত পুনর্ব্যক্ত করা হয়েছে। টানা দশ বছর ধরে বিশ্ব স্বাস্থ্য সম্মেলনে এ ধরনের প্রস্তাব প্রত্যাখ্যাত হয়ে আসছে। এতে স্পষ্টভাবে প্রমাণিত হয় যে, আন্তর্জাতিক সমাজ ‘এক-চীননীতি’-র দৃঢ় সমর্থক।
মুখপাত্র আরও বলেন, জাতিসংঘ সাধারণ পরিষদের ২৭৫৮ নম্বর প্রস্তাবের কর্তৃত্ব সন্দেহাতীত। অথচ, তাইওয়ানের ডেমোক্রেটিক প্রগ্রেসিভ পার্টি বিছিন্নতাবাদী অপতত্পরতা চালিয়ে যাচ্ছে। এই রাজনৈতিক প্রহসন বন্ধ করা উচিত। চীন ও তাইওয়ান ভবিষ্যতে এক হবে; তাইওয়ান ফিরে আসবে মাতৃভূমির কোলে। এটা কেউ ঠেকাতে পারবে না। (শিশির/আলিম/ আকাশ)
世卫大会连续第十年拒绝所谓涉台提案 外交部:一中格局牢不可破
5月19日,外交部发言人郭嘉昆主持例行记者会。有记者问,第79届世界卫生大会再次作出不将涉台提案列入大会议程的决定。这是世卫大会连续第十年拒绝所谓的涉台提案。发言人有何进一步评论?
郭嘉昆表示,世界卫生大会连续第十年拒绝所谓涉台提案,充分表明国际社会支持一个中国原则的格局牢不可破,联大第2758号决议的权威不容置疑。民进党当局固守“台独”分裂立场注定失败,这出谋“独”挑衅的政治闹剧可以休矣。中国终将实现完全统一,台湾必将回归祖国怀抱。