জুলাই ৩: গতকাল (বৃহস্পতিবার) পর্যন্ত, ভেনিজুয়েলায় চীনা প্রতিষ্ঠানগুলো, দেশটির ভূমিকম্পদুর্গতদের জন্য ১২ লক্ষাধিক টন ত্রাণসামগ্রী দান করেছে। দেশটিতে অবস্থিত চীনা দূতাবাস সূত্রে এ তথ্য জানা গেছে।
দূতাবাস জানায়, ভূমিকম্পের পরপরই, চায়না মেহেকো গ্রুপ কোম্পানি লিমিটেড ৫.৮ টন চিকিত্সা-সামগ্রী অনুদান দেওয়ার ঘোষণা দেয়। এসব সামগ্রী ১০ জুলাই দেশটির রাজধানী কারাকাসে পৌঁছাবে।
উল্লেখ্য, ভেনিজুয়েলার সাম্প্রতিক ভয়াবহ ভূমিকম্পের পর, দেশটির ভূমিকম্প-পরবর্তী ত্রাণকাজের জন্য চীনা প্রতিষ্ঠানগুলো, নির্মাণ যন্ত্রপাতি ও সরঞ্জাম, জরুরি জেনারেটর এবং কন্টেইনার বরাদ্দ করার পাশাপাশি, দুর্গত এলাকার জন্য খাদ্য, পানীয় জল, দৈনন্দিন প্রয়োজনীয় জিনিসপত্র, শ্রম সুরক্ষা সরঞ্জাম এবং অন্যান্য সরঞ্জাম দান করে।
সিএমজি বাংলা