সরকারি ছুটির তালিকা ২০২৬ ও ক্যালেন্ডার

সরকারি ছুটির তালিকা ২০২৬ ও ক্যালেন্ডার
সরকারি ছুটির তালিকা ২০২৬ ও ক্যালেন্ডার

বাংলাদেশের সরকারি ছুটির তালিকা ২০২৬ ও ক্যালেন্ডার প্রকাশ করেছে সরকার। আগামী বছর অর্থাৎ ২০২৬ সালে একদিন সাধারণ ছুটি বেড়েছে। সেটি হলো জুলাই গণ-অভ্যুত্থান দিবস হিসেবে ৫ আগস্টের ছুটি। তাই আসছে নতুন বছরে মোট ২৮ দিন সরকারি ছুটি ভোগ করবে বাংলাদেশ।

 

চলতি ২০২৫ সালে ছুটি ছিল মোট ২৭ দিন। এর মধ্যে ১৩ দিন ছিল সাধারণ ছুটি, বাকি ১৫ দিনের ছুটি ছিল নির্বাহী আদেশে। এর মধ্যে ৯ দিন পড়েছিল সাপ্তাহিক ছুটির দিনে। সেই হিসেবে আসছে ২০২৬ সালে ছুটি বাড়ছে একদিন। ২০২৬ সালের ৫ আগস্ট এই ছুটিটি পাবেন সরকারি চাকরিজীবীরা। এদিন ‘সাধারণ ছুটি’।

 

চলতি বছরের ২ জুলাই প্রজ্ঞাপনের মাধ্যমে সরকার প্রতিবছর ৫ আগস্ট ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’ ঘোষণা করে। মন্ত্রিপরিষদ বিভাগের প্রজ্ঞাপনে বলা হয়, দিবসটি পালনের জন্য জাতীয় ও আন্তর্জাতিক দিবস পালন–সংক্রান্ত পরিপত্রের ‘ক’ শ্রেণিভুক্ত দিবস হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে।

গতকাল বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে প্রেস ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম জানান, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের বৈঠকে ২০২৬ সালের ছুটির তালিকা অনুমোদন দেওয়া হয়েছে। আগামী বছর নির্বাহী আদেশে এবং সাধারণ ছুটি মিলিয়ে মোট ছুটি ২৮ দিন। এর মধ্যে ৯ দিন শুক্র ও শনিবার, এজন্য মূল ছুটি যেটা উইক ডে তে পড়েছে, সেটা হবে ১৯ দিন।

প্রতি বছরই শহীদ দিবস উপলক্ষে ২১ ফেব্রুয়ারি, স্বাধীনতা দিবস উপলক্ষে ২৬ মার্চ, মে দিবস উপলক্ষে পহেলা মে, বিজয় দিবস উপলক্ষে ১৬ ডিসেম্বর সাধারণ ছুটি থাকে। এর সঙ্গে চলতি বছর থেকে জুলাই অভ্যুত্থান দিবস উপলক্ষে ৫ অগাস্ট সাধারণ ছুটি চালু হয়েছে। যা চলতি বছরের ক্যালেন্ডারে যুক্ত ছিল না। ২০২৬ সালের সরকারি ক্যালেন্ডারে ৫ আগস্ট ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’ হিসেবে অন্তর্ভুক্ত হবে এবং এদিন সাধারণ ছুটি থাকবে।

 

Table of Contents

২০২৬ সালের সরকারি ছুটির তালিকা

নিচে ২০২৬ সালের জন্য বাংলাদেশের সরকারি ছুটির একটি সম্ভাব্য তালিকা প্রদান করা হলো। সরকারি ছুটির দিনগুলো নিয়মিত সংশোধন হতে পারে, তাই অফিসিয়াল ঘোষণার অপেক্ষা রাখা উচিৎ।

 

২০২৬ সালের সরকারি ছুটির প্রকারভেদ ও মোট সংখ্যা (2026 Public Holiday New Year)

ছুটির বিভাগ মোট ছুটির পরিমাণ অন্তর্ভুক্ত সাপ্তাহিক ছুটির দিন প্রজ্ঞাপন অনুযায়ী প্রকৃত ছুটি
সাধারণ ছুটি ১৪ দিন ৭ দিন ৭ দিন
নির্বাহী আদেশে সরকারি ছুটি ১৪ দিন ৪ দিন ১০ দিন
ঐচ্ছিক ছুটি (মুসলিম পর্ব) ৫ দিন ১ দিন ৪ দিন
ঐচ্ছিক ছুটি (হিন্দু পর্ব) ৯ দিন ২ দিন ৭ দিন
ঐচ্ছিক ছুটি (খ্রিষ্টান পর্ব) ৮ দিন ৩ দিন ৫ দিন
ঐচ্ছিক ছুটি (বৌদ্ধ পর্ব) ৭ দিন ২ দিন ৫ দিন
ঐচ্ছিক ছুটি (পার্বত্য ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জন্য) ২ দিন - ২ দিন
 

 

 

সরকারি ছুটির তালিকা ২০২৬ (Government Holidays List 2026 Bangladesh)

ছুটির নাম সপ্তাহের দিনের নাম ও তারিখ ছুটির পরিমাণ
শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস শনিবার, ২১ ফেব্রুয়ারি ২০২৬ ১ দিন
জুমাতুল বিদা শুক্রবার, ২০ মার্চ ২০২৬ ১ দিন
*ঈদ-উল-ফিতর শনিবার, ২১ মার্চ ২০২৬ ১ দিন
স্বাধীনতা ও জাতীয় দিবস বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬ ১ দিন
চৈত্র সংক্রান্তি সোমবার, ১৩ এপ্রিল ২০২৬ ১ দিন
মে দিবস শুক্রবার, ১ মে ২০২৬ ১ দিন
*বুদ্ধ পূর্ণিমা শুক্রবার, ১ মে ২০২৬ ১ দিন
*ঈদ-উল-আজহা বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬ ১ দিন
জুলাই গণঅভ্যুত্থান দিবস বুধবার, ৫ আগস্ট ২০২৬ ১ দিন
*ঈদ-ই-মিলাদুন্নবী বুধবার, ২৬ আগস্ট ২০২৬ ১ দিন
জন্মাষ্টমী শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬ ১ দিন
দুর্গাপূজা (বিজয়া দশমী) বুধবার, ২১ অক্টোবর ২০২৬ ১ দিন
বিজয় দিবস বুধবার, ১৬ ডিসেম্বর ২০২৬ ১ দিন
যিশু খ্রিষ্টের জন্মদিন (বড়দিন) শুক্রবার, ২৫ ডিসেম্বর ২০২৬ ১ দিন
মোট ১৪ দিন

* চাঁদ দেখার ওপর নির্ভরশীল

 

নির্বাহী আদেশে সরকারি ছুটি ২০২৬ (Government Holidays by Executive Order)

ছুটির নাম সপ্তাহের দিনের নাম ও তারিখ ছুটির পরিমাণ
শব-ই-বরাত বুধবার, ৪ ফেব্রুয়ারি ২০২৬ ১ দিন
শব-ই-ক্বদর মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬ ১ দিন
ঈদ-উল-ফিতর (পূর্ব ও পরের ২ দিন) বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬; শুক্রবার, ২০ মার্চ ২০২৬; রবিবার, ২২ মার্চ ২০২৬; সোমবার, ২৩ মার্চ ২০২৬ ৪ দিন
নববর্ষ মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬ ১ দিন
ঈদ-উল-আজহা (পূর্ব ও পরের ৩ দিন) মঙ্গলবার, ২৬ মে ২০২৬; বুধবার, ২৭ মে ২০২৬; শুক্রবার, ২৯ মে ২০২৬; শনিবার, ৩০ মে ২০২৬; রবিবার, ৩১ মে ২০২৬ ৫ দিন
আশুরা শুক্রবার, ২৬ জুন ২০২৬ ১ দিন
দুর্গাপূজা (নবমী) মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬ ১ দিন
মোট ১৪ দিন
 

* চাঁদ দেখার ওপর নির্ভরশীল

 

ঈদুল ফিতর, ঈদুল আজহা ও শারদীয় দুর্গাপূজায় সরকারি ছুটির তালিকা ২০২৬

২০২৫ সালের মতো আগামী বছরও (২০২৬ সাল) পবিত্র ঈদুল ফিতরে ৫ দিন, ঈদুল আজহায় ৬ দিন ও শারদীয় দুর্গাপূজায় ২ দিন ছুটি থাকবে।

ছুটির নাম ছুটির দিন
পবিত্র ঈদুল ফিতর ৫ দিন
ঈদুল আজহা ৬ দিন
শারদীয় দুর্গাপূজা ২ দিন
 

 

 

 

ঐচ্ছিক ছুটি (মুসলিম পর্ব)

১৭ জানুয়ারি শবে মেরাজ, ২৪ মার্চ ঈদুল ফিতর (ঈদের পরের তৃতীয় দিন), ১ জুন ঈদুল আজহা (ঈদের পরের চতুর্থ দিন), ১২ আগস্ট আখেরি চাহার সোম্বা এবং ২৪ সেপ্টেম্বর ফাতেহা-ই-ইয়াজদাহাম।

 

ছুটির নাম সপ্তাহের দিনের নাম ও তারিখ ছুটির পরিমাণ
শব-ই-মিরাজ শনিবার, ১৭ জানুয়ারি ২০২৬ ১ দিন
ঈদ-উল-ফিতর (ঈদের পরের তৃতীয় দিন) মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬ ১ দিন
ঈদ-উল-আজহা (ঈদের পরের চতুর্থ দিন) সোমবার, ০১ জুন ২০২৬ ১ দিন
আখেরি চাহার সোম্বা বুধবার, ১২ আগস্ট ২০২৬ ১ দিন
ফাতেহা-ই-ইয়াজদাহ বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬ ১ দিন
মোট ৫ দিন
 

 

ঐচ্ছিক ছুটি (হিন্দু পর্ব)

২৩ জানুয়ারি সরস্বতী পূজা; ১৫ ফেব্রুয়ারি শিবরাত্রি ব্রত; ৩ মার্চ দোলযাত্রা; ১৭ মার্চ হরিচাঁদ ঠাকুরের আবির্ভাব; ১০ অক্টোবর মহালয়া; ১৮ ও ১৯ অক্টোবর দুর্গাপূজা (সপ্তমী ও অষ্টমী); ২৫ অক্টোবর লক্ষ্মীপূজা এবং ৮ নভেম্বর শ্যামা পূজা।

ছুটির নাম সপ্তাহের দিনের নাম ও তারিখ ছুটির পরিমাণ
শ্রীশ্রী সরস্বতী পূজা শুক্রবার, ২৩ জানুয়ারি ২০২৬ ১ দিন
শ্রীশ্রী শিবরাত্রি ব্রত রবিবার, ১৫ ফেব্রুয়ারি ২০২৬ ১ দিন
দোলযাত্রা মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬ ১ দিন
শ্রীশ্রী হরিচাঁদ ঠাকুরের আবির্ভাব মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬ ১ দিন
মহালয়া শনিবার, ১০ অক্টোবর ২০২৬ ১ দিন
শ্রীশ্রী দুর্গাপূজা (সপ্তমী ও অষ্টমী) রবিবার, ১৮ অক্টোবর ২০২৬; সোমবার, ১৯ অক্টোবর ২০২৬ ২ দিন
শ্রীশ্রী লক্ষ্মী পূজা রবিবার, ২৫ অক্টোবর ২০২৬ ১ দিন
শ্রীশ্রী শ্যামা পূজা রবিবার, ০৮ নভেম্বর ২০২৬ ১ দিন
মোট ৯ দিন
 

 

 

ঐচ্ছিক ছুটি (খ্রিষ্টান পর্ব)

১ জানুয়ারি ইংরেজি নববর্ষ; ১৮ ফেব্রুয়ারি ভস্ম বুধবার; ২ এপ্রিল পুণ্য বৃহস্পতিবার; ৩ এপ্রিল পুণ্য শুক্রবার; ৪ এপ্রিল পুণ্য শনিবার; ৫ এপ্রিল ইস্টার সানডে এবং ২৪ ও ২৬ ডিসেম্বর যিশুখ্রিষ্টের জন্মোৎসব (বড়দিনের আগে ও পরের দিন)।

ছুটির নাম সপ্তাহের দিনের নাম ও তারিখ ছুটির পরিমাণ
ইংরেজি নববর্ষ বৃহস্পতিবার, ০১ জানুয়ারি ২০২৬ ১ দিন
ভস্ম বুধবার বুধবার, ১৮ ফেব্রুয়ারি ২০২৬ 1 দিন
পুণ্য বৃহস্পতিবার বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬ ১ দিন
পুণ্য শুক্রবার শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬ ১ দিন
পুণ্য শনিবার শনিবার, ০৪ এপ্রিল ২০২৬ ১ দিন
ইস্টার সানডে রবিবার, ০৫ এপ্রিল ২০২৬ ১ দিন
যিশু খ্রিষ্টের জন্মোৎসব (বড়দিনের পূর্বের ও পরের দিন) বৃহস্পতিবার, ২৪ ডিসেম্বর ২০২৬; শনিবার, ২৬ ডিসেম্বর ২০২৬ ২ দিন
মোট 8 দিন
 

 

ঐচ্ছিক ছুটি (বৌদ্ধ পর্ব)

১ ফেব্রুয়ারি মাঘী পূর্ণিমা; ১৩ এপ্রিল চৈত্রসংক্রান্তি (তিন পার্বত্য জেলা ছাড়া অন্য সব জেলার জন্য); ৩০ এপ্রিল ও ২ মে বুদ্ধপূর্ণিমা; ২৯ জুলাই আষাঢ়ী পূর্ণিমা; ২৬ সেপ্টেম্বর মধু পূর্ণিমা (ভাদ্র পূর্ণিমা) এবং ২৫ অক্টোবর প্রবারণা পূর্ণিমা (আশ্বিনী পূর্ণিমা)।

ছুটির নাম সপ্তাহের দিনের নাম ও তারিখ ছুটির পরিমাণ
মাঘী পূর্ণিমা রবিবার, ০১ ফেব্রুয়ারি ২০২৬ ১ দিন
চৈত্র সংক্রান্তি (অন্যত্র প্রযোজ্য) সোমবার, ১৩ এপ্রিল ২০২৬ ১ দিন
বুদ্ধ পূর্ণিমা (পূর্বের ও পরের দিন) বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ও শনিবার, ০২ মে ২০২৬ ২ দিন
আষাঢ়ী পূর্ণিমা বুধবার, ২৯ জুলাই ২০২৬ ১ দিন
মধু পূর্ণিমা (ভাদ্র পূর্ণিমা) শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬ ১ দিন
প্রবারণা পূর্ণিমা (আশ্বিনী পূর্ণিমা) রবিবার, ২৫ অক্টোবর ২০২৬ ১ দিন
মোট ৭ দিন
 

 

ঐচ্ছিক ছুটি (পার্বত্য চট্টগ্রাম এলাকা ও এর বাইরে কর্মরত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর অন্তর্ভুক্ত কর্মচারীদের জন্য)

ছুটির নাম সপ্তাহের দিনের নাম ও তারিখ ছুটির পরিমাণ
বৈসাবি ও পার্বত্য চট্টগ্রামের অন্যান্য ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর অনুরূপ সামাজিক উৎসব রবিবার, ১২ এপ্রিল ও বুধবার, ১৫ এপ্রিল ২০২৬ ২ দিন
মোট ২ দিন

 

 

২০২৬ সালের ছুটির দিনগুলো সম্পর্কে বিশদ আলোচনা

১. নতুন বছর (১ জানুয়ারি)

নতুন বছর হলো বিশ্বের অধিকাংশ দেশের সরকারি ছুটির একটি গুরুত্বপূর্ণ দিন। এটি বছর শুরু হওয়ার একটি উৎসবমুখর দিন। বাংলাদেশেও ১ জানুয়ারি সরকারি ছুটি থাকে এবং সরকারি ও বেসরকারি অফিসসমূহ বন্ধ থাকে।

২. স্বাধীনতা দিবস (২৬ মার্চ)

২৬ মার্চ ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা হয়। এই দিনটি বাংলাদেশের জাতীয় দিবস হিসেবে পালন করা হয়। সরকারি ছুটি থাকে এবং বিভিন্ন অনুষ্ঠান, র‌্যালি ও আলোচনা সভার মাধ্যমে দিনটি উদযাপিত হয়।

সরকারি ছুটির তালিকা ২০২৫

৩. বাংলা নববর্ষ (১৪ এপ্রিল)

বাংলাদেশে ১৪ এপ্রিল বাংলা নববর্ষ উদযাপন করা হয়, যা বহুল জনপ্রিয় একটি সাংস্কৃতিক উৎসব। অনেক সরকারি ও বেসরকারি অফিস এই দিন ছুটি দেয়।

৪. শ্রমিক দিবস (১ মে)

মে মাসের প্রথম দিন আন্তর্জাতিক শ্রমিক দিবস। বাংলাদেশেও শ্রমিক দিবস হিসেবে এটি পালিত হয়। সরকার ও বিভিন্ন শ্রমিক সংগঠন এই দিনে বিভিন্ন কর্মসূচি পালন করে।

৫. বিজয় দিবস (১৬ ডিসেম্বর)

বাংলাদেশের মুক্তিযুদ্ধের বিজয় দিবস হিসেবে ১৬ ডিসেম্বর পালিত হয়। এই দিনটি দেশের জন্য একটি গৌরবময় দিন এবং সকল সরকারি অফিস বন্ধ থাকে।

৬. ধর্মীয় ছুটিগুলো

বাংলাদেশ একটি ধর্মীয়ভাবে বৈচিত্র্যময় দেশ। এখানে প্রধানত ইসলাম ধর্মাবলম্বীদের সংখ্যাই বেশি, তাই ইসলামী ছুটির দিনগুলো অত্যন্ত গুরুত্ব পায়।

  • ঈদুল ফিতর: রমজান মাসের শেষে উদযাপিত হয়। সাধারণত তিন দিন সরকারি ছুটি থাকে।
  • ঈদুল আযহা: কুরবানির ঈদ হিসেবে পরিচিত, যা ইসলামিক ধর্মের একটি বড় উৎসব।
  • পবিত্র ঈদে মিলাদুন্নবী: নবী মুহাম্মদের জন্মদিন, যা ধর্মীয় মর্যাদাসম্পন্ন একটি দিন।

 

সরকারি ছুটির প্রভাব

সরকারি ছুটির দিনগুলোতে সাধারণ মানুষের কর্মজীবনে বিরতি আসে। এতে তাদের মানসিক ও শারীরিক অবস্থা উন্নত হয়। ছুটির দিনে পরিবার এবং বন্ধুদের সাথে সময় কাটানো যায়, যা সামাজিক বন্ধনকে শক্তিশালী করে।

তবে, ছুটির অতিরিক্ততা অর্থনীতির উপর প্রভাব ফেলতে পারে। তাই সরকারের উচিত যথাযথ সমন্বয় রেখে ছুটির দিন নির্ধারণ করা।

 

সরকারি ক্যালেন্ডার ২০২৬ (Government Calendar 2026 Bangladesh)

সরকারি ছুটির তালিকা ২০২৬ ও ক্যালেন্ডার

 

Rate This Article

How would you rate this article?

ED Desk

ED Desk

Staff Reporter

Experience in write about 5 years.

Our Editorial Standards

We are committed to providing accurate, well-researched, and trustworthy content.

Fact-Checked

This article has been thoroughly fact-checked by our editorial team.

Expert Review

Reviewed by subject matter experts for accuracy and completeness.

Regularly Updated

We regularly update our content to ensure it remains current.

Unbiased Coverage

We strive to present balanced information.