Tuesday, November 17, 2026
Live
বিশ্ব
Verified
৩ মিনিটে পড়া যাবে

অক্টোবরে স্থিতিশীল চীনের অর্থনীতি, প্রবৃদ্ধির চালিকাশক্তিতে গতি

মাহফুজ রহমান
মাহফুজ রহমান ডেস্ক সম্পাদক
প্রকাশ: আপডেট:
অক্টোবরে স্থিতিশীল চীনের অর্থনীতি, প্রবৃদ্ধির চালিকাশক্তিতে গতি

অক্টোবরে চীনের অর্থনীতি সামগ্রিকভাবে স্থিতিশীল ছিল। এ সময়ে নতুন প্রবৃদ্ধির চালিকাশক্তি আরও শক্তিশালী হয়েছে এবং অর্থনৈতিক কাঠামোর উন্নতি ঘটেছে। নীতিগত সমন্বয় জোরদার হওয়ায় অর্থনীতির স্থিতিশীল প্রবৃদ্ধির ভিত্তিও মজবুত দেখা যাচ্ছে। সোমবার প্রকাশিত সরকারি পরিসংখ্যানে এ তথ্য উঠে এসেছে।

চীনের জাতীয় পরিসংখ্যান ব্যুরো (এনবিএস) জানায়, অক্টোবরে শিল্পপ্রতিষ্ঠানগুলোর মূল্য সংযোজন ২০২৫ সালের একই সময়ের তুলনায় ৪ দশমিক ৮ শতাংশ বেড়েছে। গত মাসে সেবা উৎপাদন সূচক বেড়েছে ৪ দশমিক ৬ শতাংশ। জরিপ-ভিত্তিক শহুরে বেকারত্বের হার দাঁড়িয়েছে ৫ দশমিক ১ শতাংশে, যা সেপ্টেম্বরের তুলনায় শূন্য দশমিক ১ শতাংশ পয়েন্ট কম। অন্যদিকে, ভোক্তা মূল্যসূচক (সিপিআই) আগের বছরের একই সময়ের তুলনায় শূন্য দশমিক ৭ শতাংশ বেড়েছে।

জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত পণ্য ও সেবার খুচরা বিক্রয়, যা দেশের ভোগব্যয়ের সক্ষমতার অন্যতম প্রধান সূচক, আগের বছরের একই সময়ের তুলনায় ২ দশমিক ৫ শতাংশ বেড়েছে। এ সময়ে সেবা খাতের খুচরা বিক্রয় বেড়েছে ৪ দশমিক ৯ শতাংশ। চীনের পণ্য আমদানি ও রপ্তানির মোট পরিমাণ দাঁড়িয়েছে ৪৪ দশমিক ৮১ ট্রিলিয়ন ইউয়ানে (প্রায় ৬ দশমিক ৬৭ ট্রিলিয়ন মার্কিন ডলার), যা আগের বছরের একই সময়ের তুলনায় ২০ শতাংশ বেশি।

অন্যদিকে, ২০২৬ সালের প্রথম ১০ মাসে চীনের স্থায়ী সম্পদে বিনিয়োগ আগের বছরের একই সময়ের তুলনায় ৮ দশমিক ১ শতাংশ কমেছে। আবাসন খাত বাদ দিলে এ সময়ে স্থায়ী সম্পদে বিনিয়োগ কমেছে ৫ দশমিক ১ শতাংশ। তবে মেধাস্বত্বসংশ্লিষ্ট পণ্যে বিনিয়োগ বেড়েছে ৯ দশমিক ২ শতাংশ। এতে উদ্ভাবননির্ভর প্রবৃদ্ধির দিকে অর্থনীতির অগ্রযাত্রার ইঙ্গিত পাওয়া যাচ্ছে।

এনবিএসের মুখপাত্র ফু লিংহুই বলেন, ‘অক্টোবরে চীনের অর্থনীতি সামগ্রিকভাবে স্থিতিশীল ছিল। পাশাপাশি নতুন প্রবৃদ্ধির চালিকাশক্তি ও উন্নত অর্থনৈতিক কাঠামোর ধারা অব্যাহত ছিল। উচ্চপর্যায়ের ও স্মার্ট উৎপাদনশিল্পের প্রতিনিধিত্বকারী নতুন প্রবৃদ্ধির চালিকাশক্তিগুলো ২০২৬ সালের প্রথম ১০ মাসে শিল্প খাতের মূল্য সংযোজন বৃদ্ধির অর্ধেকেরও বেশি অবদান রেখেছে।‘

বৈদেশিক বাণিজ্য ছিল অর্থনীতির অন্যতম ইতিবাচক দিক। অক্টোবরে চীনের পণ্য আমদানি ও রপ্তানির পরিমাণ আগের বছরের একই সময়ের তুলনায় ৩১ দশমিক ২ শতাংশ বেড়ে ৪ দশমিক ৮৭ ট্রিলিয়ন ইউয়ানে পৌঁছেছে। এ সময়ে রপ্তানি বেড়েছে ২৮ দশমিক ৭ শতাংশ এবং আমদানি ৩৪ দশমিক ৭ শতাংশ।

জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত বেল্ট অ্যান্ড রোডের অংশীদার দেশগুলোর সঙ্গে চীনের বাণিজ্য বেড়েছে ১৮ দশমিক ৫ শতাংশ। বেসরকারি প্রতিষ্ঠানগুলোর বাণিজ্য বেড়েছে ২০ দশমিক ১ শতাংশ। যান্ত্রিক ও বৈদ্যুতিক পণ্যের রপ্তানি বেড়েছে ২৫ দশমিক ২ শতাংশ।

এনবিএসের আরেক মুখপাত্র ওয়াং কুয়ানহুয়া বলেন, ‘নতুন ও প্রচলিত প্রবৃদ্ধির চালিকাশক্তির মধ্যে এই মসৃণ রূপান্তর উচ্চমানের উন্নয়ন এগিয়ে নিতে আমাদের বহু বছরের ধারাবাহিক ও নিরলস প্রচেষ্টার ফল। এটি এমন একটি বিষয়, যার জন্য আমরা দীর্ঘদিন ধরে অপেক্ষা করেছি এবং প্রত্যাশা করেছি। ভবিষ্যতে এটি অর্থনীতিকে আরও শক্তিশালী সমর্থন দেবে।‘

চলতি বছর চীনের অর্থনৈতিক প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ৪ দশমিক ৫ থেকে ৫ শতাংশ নির্ধারণ করা হয়েছে। তবে বাস্তব পরিস্থিতিতে এর চেয়ে ভালো ফল অর্জনের চেষ্টা করা হবে বলে চলতি বছরের সরকারি কর্মপ্রতিবেদনে উল্লেখ করা হয়।

সিএমজি

লেখাটি রেটিং দিন

লেখাটি আপনার কেমন লেগেছে?

মাহফুজ রহমান

মাহফুজ রহমান

ডেস্ক সম্পাদক

৫ বছর ধরে সাংবাদিকতা ও লেখালেখি করছেন। তিনি মূলত শিক্ষাবিষয়ক এক্সপার্ট। তিনি লেখাপড়া, চাকরি বা ক্যারিয়ার, বিদেশে উচ্চশিক্ষা, প্রযুক্তি ইত্যাদি বিষয়ে নিয়মিত লেখালেখি ও সংবাদ সম্পাদনা করেন।

Featured Products

View All

আমাদের সম্পাদকীয় নীতি

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.