Wednesday, November 18, 2026
Live
বিশ্ব
Verified
২ মিনিটে পড়া যাবে

এপেক সিইও শীর্ষসম্মেলনে সি চিন পিংয়ের মূল বক্তব্য পেশ

সিএমজি
সিএমজি বাংলা বিভাগ
প্রকাশ: আপডেট:
এপেক সিইও শীর্ষসম্মেলনে সি চিন পিংয়ের মূল বক্তব্য পেশ

চীনা প্রেসিডেন্ট সি চিন পিং, আজ (বুধবার) শেনচেনে আয়োজিত এপেক সিইও শীর্ষসম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে, মূল বক্তব্য পেশ করেন।

বক্তব্যে তিনি বলেন, বিগত ৪০ বছরে শেনচেন একটি ছোট সীমান্ত-গ্রাম থেকে আন্তর্জাতিক মহানগরীতে পরিণত হয়ে এক ঐতিহাসিক উল্লম্ফন ঘটিয়েছে, যা বিশ্বের উন্নয়নের ইতিহাসে একটি অলৌকিক ঘটনা। শেনচেনের এই সাফল্য অনেক অন্তর্দৃষ্টি প্রদান করে।

তিনি বলেন, বর্তমানে আন্তর্জাতিক পরিস্থিতি জটিল ও অস্থিতিশীল; বিশ্ব অর্থনীতিতে গতি নেই এবং একপাক্ষিকতা ও সংরক্ষণবাদ ব্যাপক আকার ধারণ করেছে। একই সময়ে, বিশ্ব-বাণিজ্য প্রচলিত ধারার বিপরীতে প্রবৃদ্ধি বজায় রেখেছে এবং উদীয়মান প্রযুক্তিগুলো যুগান্তকারী অগ্রগতি ত্বরান্বিত করছে, যা বিশ্বের উন্নয়ন ধারাকে গভীরভাবে প্রভাবিত করছে। এই বছর চীন তৃতীয়বারের মতো এপেক-এর শীর্ষসম্মেলন আয়োজন করছে। চীন সকল পক্ষের সাথে যৌথভাবে, একটি অভিন্ন কল্যাণের এশিয়া-প্যাসিফিক সমাজ গড়ে তুলতে এবং এই অঞ্চলের অভিন্ন সমৃদ্ধির জন্য কাজ করে যেতে ইচ্ছুক।

সি বলেন, এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের যৌথ সমৃদ্ধির জন্য, শান্তি ও স্থিতিশীলতার সার্বিক পরিস্থিতি রক্ষা করা অপরিহার্য। অঞ্চলটিতে দীর্ঘমেয়াদী শান্তি ও স্থিতিশীলতার একটি মজবুত ভিত্তি স্থাপনের জন্য, অবশ্যই সংলাপ ও আলোচনার মাধ্যমে মতপার্থক্য নিরসনে এবং সংহতি ও সহযোগিতার মাধ্যমে প্রতিবন্ধকতা মোকাবিলায় অবিচল থাকতে হবে। এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে যৌথ সমৃদ্ধির জন্য, উন্মুক্ত সহযোগিতার সেতু নির্মাণ করতে হবে। বিশ্ব বাণিজ্য সংস্থাকে কেন্দ্র করে ও এর নিয়ম-বিধির ওপর ভিত্তি করে গঠিত বহুপাক্ষিক বাণিজ্য-ব্যবস্থাকে দৃঢ়ভাবে সমুন্নত রাখতে হবে, অবাধ ও উন্মুক্ত বাণিজ্য ও বিনিয়োগকে সমর্থন করতে হবে, এবং বৈশ্বিক শিল্প-শৃঙ্খল ও সরবরাহ-শৃঙ্খলের স্থিতিশীলতা ও সুষ্ঠু পরিচালনা নিশ্চিত করতে হবে।

তিনি বলেন, উদ্ভাবন সামাজিক অগ্রগতির এক অপরিহার্য চালিকাশক্তি। অঞ্চলটির অর্থনৈতিক প্রবৃদ্ধিতে শক্তিশালী গতি সঞ্চারের জন্য, বিজ্ঞান ও প্রযুক্তি উদ্ভাবনে সক্রিয়ভাবে অংশীদারিত্ব গড়ে তুলতে হবে; ডিজিটাল অর্থনীতি ও কৃত্রিম বুদ্ধিমত্তায় সহযোগিতা গভীরতর করতে হবে; সবুজ ও স্বল্প-কার্বন রূপান্তরকে উত্সাহিত করতে হবে; এবং উদ্ভাবনী সুবিধাগুলোকে ক্রমাগত প্রবৃদ্ধির চালিকাশক্তিতে রূপান্তরিত করতে হবে।

সি চিন পিং বলেন, চীন বিশ্বব্যাপী ব্যবসা-প্রতিষ্ঠানগুলোর জন্য একটি বিশাল উন্মুক্ত বাজার সরবরাহ করছে ও করে যাবে। চীন বিশ্বের দ্বিতীয় বৃহত্তম ভোক্তাবাজার, বিশ্বের বৃহত্তম মধ্যম আয়ের জনগোষ্ঠীর দেশ, এবং এর রয়েছে বিপুল বিনিয়োগ ও ভোগের সম্ভাবনা। চীন বিশ্বের ব্যবসায়িক সমাজের জন্য সম্ভাবনাময় উন্নয়নের সুযোগ প্রদান করছে ও ভবিষ্যতেও করবে। উদ্ভাবন-চালিত উন্নয়ন ও সবুজ রূপান্তর চীনা অর্থনীতির মূলমন্ত্র। চীন বিশ্ব ব্যবসায়ী-সমাজের পারস্পরিক অগ্রগতি সাধনে সহায়ক একটি সহযোগিতামূলক পরিবেশ প্রদান করছে। চীন ‘বেল্ট অ্যান্ড রোড’ উদ্যোগের উন্নতমানের বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ এবং অঞ্চলটির প্রতিষ্ঠানগুলোকে সক্রিয়ভাবে অংশগ্রহণ, উন্নয়নের সুযোগ অন্বেষণ এবং উন্নয়নের ফলাফল ভাগ করে নিতে স্বাগত জানায়।

সিএমজি

লেখাটি রেটিং দিন

লেখাটি আপনার কেমন লেগেছে?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Featured Products

View All

আমাদের সম্পাদকীয় নীতি

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.