Thursday, November 19, 2026
Live
বিশ্ব
Verified
২ মিনিটে পড়া যাবে

‘ডিপিপির অশুভ উদ্দেশ্য বুঝবে সবাই’, প্রণালী-পারে বাধা দূরীকরণের আহ্বান বেইজিংয়ের

সিএমজি
সিএমজি বাংলা বিভাগ
প্রকাশ: আপডেট:
‘ডিপিপির অশুভ উদ্দেশ্য বুঝবে সবাই’, প্রণালী-পারে বাধা দূরীকরণের আহ্বান বেইজিংয়ের

চীনের তাইওয়ানের মানুষ একসময় ডেমোক্রেটিক প্রোগ্রেসিভ পার্টি (ডিপিপি) কর্তৃপক্ষের অশুভ উদ্দেশ্য বুঝতে পারবে বলে মন্তব্য করেছে চীনের মূল ভূখণ্ড। পাশাপাশি মূল ভূখণ্ডের সঙ্গে যোগাযোগ ও বিনিময়ের পথে ডিপিপি কর্তৃপক্ষের তৈরি বাধা দূর করতে কার্যকর পদক্ষেপ গ্রহণে তাইওয়ানের জনগণের প্রতি আহ্বান জানিয়েছে বেইজিং।

বুধবার বেইজিংয়ে চীনের স্টেট কাউন্সিলের তাইওয়ানবিষয়ক কার্যালয়ের মুখপাত্র ছেন বিনহুয়া এসব কথা বলেন।

তাইওয়ানের মূল ভূখণ্ডবিষয়ক পরিষদের প্রধান ছিউ ছুই-ছেং সম্প্রতি অভিযোগ করেন, মূল ভূখণ্ড বিভিন্ন বিনিময় কার্যক্রমের মধ্যে রাজনৈতিক উদ্দেশ্য যুক্ত করছে। এতে প্রণালী-পার স্বাভাবিক যোগাযোগ ও বিনিময়ের ঝুঁকি বাড়ছে।

তার এ মন্তব্যের জবাবে ছেন বিনহুয়া বলেন, ‘ডিপিপি কর্তৃপক্ষ উদ্দেশ্যপ্রণোদিতভাবে দুই প্রণালীর মধ্যকার বিনিময় কার্যক্রমকে কলঙ্কিত করছে। এর লক্ষ্য এসব কার্যক্রম বন্ধ করা এবং দুই প্রান্তের মধ্যে সংঘাত বাড়িয়ে তোলা।

ছেন বলেন, ‘ঐক্যবদ্ধ ফ্রন্ট কার্যক্রমের মূল লক্ষ্য বৃহত্তর ঐক্য ও সংহতি প্রতিষ্ঠা করা। এর উদ্দেশ্য বন্ধু তৈরি, ঐক্যে উৎসাহ প্রদান, মতপার্থক্য সরিয়ে অভিন্ন ভিত্তি খুঁজে বের করা এবং উন্নয়নের জন্য একসঙ্গে কাজ করা।’

তিনি আরও বলেন, ‘ক্ষমতায় আসার পর থেকেই ডিপিপি কর্তৃপক্ষ একগুঁয়েভাবে বিচ্ছিন্নতাবাদের পথে এগিয়েছে এবং উসকানিমূলক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। তারা মূল ভূখণ্ডের সঙ্গে সম্পর্ক বিচ্ছিন্ন করার চেষ্টা করছে, সরবরাহব্যবস্থা ভেঙে দিচ্ছে এবং পারস্পরিক আদান-প্রদান কমিয়ে আনছে।‘

ছেন আরও বলেন, ‘আমরা আশা করি, তাইওয়ানের জনগণ এসব বাধা ভেঙে ফেলার জন্য কার্যকর পদক্ষেপ নেবেন এবং দুই প্রণালীর মধ্যকার আদান-প্রদানের পথ আরও প্রশস্ত করবেন।’

সিএমজি

লেখাটি রেটিং দিন

লেখাটি আপনার কেমন লেগেছে?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Featured Products

View All

আমাদের সম্পাদকীয় নীতি

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.