Tuesday, November 24, 2026
Live
বিশ্ব
Verified
১ মিনিটে পড়া যাবে

ভাষা শিক্ষা ও সাংস্কৃতিক বিনিময়ে চীন-স্পেন সমঝোতা

সিএমজি
সিএমজি বাংলা বিভাগ
প্রকাশ: আপডেট:
ভাষা শিক্ষা ও সাংস্কৃতিক বিনিময়ে চীন-স্পেন সমঝোতা

শিশু ও তরুণদের ভাষা শিক্ষা এবং সাংস্কৃতিক বিনিময় জোরদারে সমঝোতা স্মারক (এমওইউ) সই করেছে চীন ও স্পেন। সোমবার স্পেনের যুব ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এবং চীনের ভাষা শিক্ষা ও সহযোগিতা কেন্দ্রের মধ্যে এ সমঝোতা সই হয়। স্পেনের যুব ও শিশু বিষয়ক মন্ত্রী সিরা রেগো এবং স্পেনে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও চিও সমঝোতা স্মারকে সই করেন। চীনের ভাষা শিক্ষা ও সহযোগিতা কেন্দ্র দেশটির শিক্ষা মন্ত্রণালয়ের অধীন।

চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে সোমবারের প্রকাশিত প্রতিবেদনে জানা গেছে, সমঝোতা অনুযায়ী, দুই দেশ যৌথ গ্রীষ্মকালীন ক্যাম্প ও ভাষা শিক্ষার পাশাপাশি খেলাধুলাভিত্তিক বিভিন্ন কার্যক্রম আয়োজন করবে। এসব আয়োজনের মাধ্যমে চীন ও স্পেনের তরুণরা নিজেদের অভিজ্ঞতা বিনিময়ের পাশাপাশি একে অপরের সংস্কৃতি সম্পর্কে আরও জানার সুযোগ পাবে বলে স্পেনের মন্ত্রণালয় সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছে।

সমঝোতা স্মারকটির প্রাথমিক মেয়াদ পাঁচ বছর। দুই পক্ষের সম্মতিতে এর মেয়াদ বাড়ানো যাবে। কর্মসূচিগুলো তদারকি, অগ্রগতি মূল্যায়ন এবং সহযোগিতার নতুন ক্ষেত্র চিহ্নিত করতে একটি যৌথ কমিটি গঠনের ব্যবস্থাও রাখা হয়েছে।

সিএমজি

লেখাটি রেটিং দিন

লেখাটি আপনার কেমন লেগেছে?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Featured Products

View All

আমাদের সম্পাদকীয় নীতি

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.