Monday, November 23, 2026
Live
বিশ্ব
Verified
২ মিনিটে পড়া যাবে

বিআরআই শুধু অবকাঠামো নয়, বাংলাদেশের টেকসই উন্নয়নে দীর্ঘমেয়াদি অংশীদারিত্ব: হান খুন

সিএমজি
সিএমজি বাংলা বিভাগ
প্রকাশ: আপডেট:
বিআরআই শুধু অবকাঠামো নয়, বাংলাদেশের টেকসই উন্নয়নে দীর্ঘমেয়াদি অংশীদারিত্ব: হান খুন
বিআরআই শুধু অবকাঠামো নয়, বাংলাদেশের টেকসই উন্নয়নে দীর্ঘমেয়াদি অংশীদারিত্ব: হান খুন

বাংলাদেশের উন্নয়নযাত্রায় চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ (বিআরআই) কেবল অবকাঠামো নির্মাণ বা প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ নয়, বরং এটি দুই দেশের মধ্যে দীর্ঘমেয়াদি অংশীদারিত্বের প্রতিফলন। এমন মন্তব্য করেছেন চাইনিজ এন্টারপ্রাইজেস অ্যাসোসিয়েশন ইন বাংললাদেশের (সিইএবি)-এর প্রেসিডেন্ট হান খুন।
সোমবার রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে বাংলাদেশে বিআরআই-এর ১০ বছর পূর্তি উপলক্ষে প্রকাশিত ‘ব্লু পেপার’-এর মোড়ক উন্মোচন অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে তিনি এ কথা বলেন।

‘সিল্ক রোড ধরে স্বপ্নের পথে, একটি জয়-জয় ভবিষ্যৎ গঠন’ প্রতিপাদ্যে ঢাকাস্থ চীনা দূতাবাসের তত্ত্বাবধানে আয়োজিত এ অনুষ্ঠানে হান খুন বলেন, গত এক দশকে বাংলাদেশ ও চীনের বিআরআই সহযোগিতা পরিকল্পনা ও রূপকল্পের গণ্ডি পেরিয়ে বাস্তব উন্নয়ন প্রকল্পে রূপ নিয়েছে।
তিনি বলেন, অবকাঠামো ও যোগাযোগব্যবস্থার উন্নয়ন থেকে শুরু করে জ্বালানি, ডিজিটাল নেটওয়ার্ক, স্বাস্থ্যসেবা, শিক্ষা, শিল্পায়ন এবং পরিবেশবান্ধব উন্নয়নসহ বিভিন্ন খাতে এ সহযোগিতা বিস্তৃত হয়েছে। এসব উদ্যোগ বাংলাদেশের উন্নয়নকে এগিয়ে নেওয়ার পাশাপাশি দুই দেশের অর্থনৈতিক সম্পর্ককেও আরও গভীর করছে।

হান খুন বলেন, বাংলাদেশের সঙ্গে কাজ করা চীনা প্রতিষ্ঠানগুলোর কাছে বিআরআই শুধু চুক্তি স্বাক্ষর কিংবা অবকাঠামো নির্মাণের বিষয় নয়। এটি বাংলাদেশের উন্নয়নযাত্রায় দীর্ঘমেয়াদি অংশীদার হিসেবে পাশে থাকার অঙ্গীকার।

প্রকাশিত ব্লু পেপারকে গত ১০ বছরের সহযোগিতার মূল্যায়ন এবং ভবিষ্যৎ পথচলার দিকনির্দেশনা হিসেবে উল্লেখ করেন তিনি। তার মতে, বিআরআইয়ের সাফল্য শুধু কতগুলো প্রকল্প বাস্তবায়িত হয়েছে, তা দিয়ে পরিমাপ করা যায় না। বরং এসব উদ্যোগ মানুষের জীবনমান কতটা উন্নত করছে, নতুন কর্মসংস্থান সৃষ্টি করছে, স্থানীয় দক্ষতা ও প্রযুক্তি হস্তান্তরে ভূমিকা রাখছে এবং টেকসই উন্নয়ন নিশ্চিত করছে সেটিই সাফল্যের প্রকৃত মাপকাঠি।
তিনি আরও বলেন, পারস্পরিক আস্থা, শ্রদ্ধা ও সহযোগিতার ভিত্তিতে দুই দেশের সম্পর্ককে আরও শক্তিশালী করাও বিআরআইয়ের অন্যতম গুরুত্বপূর্ণ লক্ষ্য।
অনুষ্ঠান আয়োজনে সহযোগিতার জন্য বাংলাদেশ-চায়না চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (বিসিসিসিআই) প্রতি কৃতজ্ঞতা জানান সিইএবি প্রেসিডেন্ট। তিনি বলেন, সিইএবি ও বিসিসিসিআই যৌথভাবে চীন-বাংলাদেশ অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণ এবং দুই দেশের বন্ধুত্বকে সাধারণ মানুষের জন্য বাস্তব সুফলে রূপ দিতে কাজ করছে।

এ ছাড়া ব্লু পেপার প্রণয়নে গুরুত্বপূর্ণ অবদানের জন্য অধ্যাপক ইমতিয়াজ আহমেদ ও তার গবেষক দলকে অভিনন্দন জানান তিনি।
বক্তব্যের শেষ পর্যায়ে হান খুন বলেন, বাংলাদেশের সরকার, চীনা দূতাবাস, বিসিসিআই এবং সংশ্লিষ্ট সব অংশীদারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ চীনা প্রতিষ্ঠানগুলো। গুণগত মান, দায়িত্বশীলতা ও পারস্পরিক শ্রদ্ধাকে গুরুত্ব দিয়ে ভবিষ্যতেও এ সহযোগিতা অব্যাহত থাকবে।
উল্লেখ্য, বাংলাদেশে বিআরআই সহযোগিতার এক দশকের অর্জন, প্রভাব ও ভবিষ্যৎ সম্ভাবনা তুলে ধরতেই প্রকাশ করা হয়েছে এই ব্লু পেপার।

তথ্য ও ছবি- সিএমজি বাংলা।

লেখাটি রেটিং দিন

লেখাটি আপনার কেমন লেগেছে?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Featured Products

View All

আমাদের সম্পাদকীয় নীতি

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.