চীনের নির্ধারিত আকারের চেয়ে বড় শিল্পপ্রতিষ্ঠানগুলোর মুনাফা ২০২৬ সালের প্রথম ১০ মাসে গত বছরের একই সময়ের তুলনায় ১৬ শতাংশ বেড়ে ৬ দশমিক ৭৪ ট্রিলিয়ন ইউয়ানে পৌঁছেছে। দেশটির জাতীয় পরিসংখ্যান ব্যুরোর (এনবিএস) শুক্রবার প্রকাশিত তথ্য অনুযায়ী, বছরের শুরু থেকে শিল্পমুনাফায় দুই অঙ্কের প্রবৃদ্ধি অব্যাহত রয়েছে।
জানুয়ারি-সেপ্টেম্বর সময়ের তুলনায় প্রথম ১০ মাসে মুনাফা বৃদ্ধির হার বেড়েছে শূন্য দশমিক ৫ শতাংশ পয়েন্ট। শুধু অক্টোবরে শিল্পপ্রতিষ্ঠানগুলোর মুনাফা বছরওয়ারি ২০ দশমিক ১ শতাংশ বেড়েছে—সেপ্টেম্বরের তুলনায় যা ৫ দশমিক ৭ শতাংশ পয়েন্ট বেশি।
মুনাফা বৃদ্ধিতে বড় ভূমিকা রেখেছে ইলেকট্রনিকস খাত। জানুয়ারি-অক্টোবর সময়ে এ খাতের মুনাফা দ্বিগুণ হয়েছে। উচ্চপ্রযুক্তি উৎপাদন খাতেও প্রবৃদ্ধি ছিল উল্লেখযোগ্য। এ খাতের মুনাফা বছরওয়ারি ৫০ দশমিক ৯ শতাংশ বেড়েছে, যা সামগ্রিক শিল্পমুনাফার প্রবৃদ্ধির চেয়ে ৩৪ দশমিক ৯ শতাংশ পয়েন্ট বেশি।
এদিকে মহাকাশশিল্পের বিকাশে মহাকাশযান ও উৎক্ষেপণযান উৎপাদনের মুনাফা বেড়েছে ৬৩ দশমিক ২ শতাংশ এবং মহাকাশ-সংশ্লিষ্ট সরঞ্জাম উৎপাদনের মুনাফা বেড়েছে ৪১ দশমিক ৭ শতাংশ।
সিএমজি