Thursday, November 26, 2026
Live
বিশ্ব
Verified
২ মিনিটে পড়া যাবে

কম ওজন, বেশি সক্ষমতা: বাংলাদেশে চীনের ৫৬০ ওয়াটের সোলার প্যানেল

সিএমজি
সিএমজি বাংলা বিভাগ
প্রকাশ: আপডেট:
কম ওজন, বেশি সক্ষমতা: বাংলাদেশে চীনের ৫৬০ ওয়াটের সোলার প্যানেল

বিদ্যুৎ সংকট মোকাবিলায় সৌরশক্তির ব্যবহার বাড়ানোর বিকল্প নেই। যদিও ভবনের ছাদে ভারী সোলার প্যানেল স্থাপনে রয়েছে নানা সীমাবদ্ধতা। সেই বাধা এড়াতে বাংলাদেশে এসেছে ৫৬০ ওয়াটের আলট্রা-লাইটওয়েট সোলার প্যানেল। চীনা প্রতিষ্ঠান কিউ-সানের তৈরি এই প্রযুক্তি বাণিজ্যিক ও শিল্পকারখানার ছাদে সৌরবিদ্যুৎ ব্যবহারে নতুন সম্ভাবনা তৈরি করতে পারে।

বুধবার বাংলাদেশের রাজধানী ঢাকার একটি হোটেলে উদ্বোধন করা হয় নতুন এই পণ্য। ‘লাইট সুপ্রিম ৫৬০ ওয়াট ভেইল সিরিজ’ নামের প্যানেলটি এন-টাইপ প্রযুক্তিতে তৈরি। এর বিশেষত্ব কম ওজন। ফলে ভবনের ছাদে স্থাপনের ক্ষেত্রে এটি বাড়তি সুবিধা দেবে।

কিউ-সান সোলারের বৈদেশিক বিভাগের ভাইস প্রেসিডেন্ট অস্টিন ছেন বলেন, ‘এখনও ইউরোপ আমাদের অন্যতম প্রধান বাজার। তবে বিশ্বের বিভিন্ন অঞ্চলে আমরা ব্যবসা সম্প্রসারণ করছি। পাকিস্তানেও আমাদের এই প্রযুক্তি বেশ ভালো চলছে। সেই অভিজ্ঞতা থেকে মনে হয়েছে, বাংলাদেশও আমাদের জন্য সম্ভাবনাময় বাজার। বাংলাদেশের জনসংখ্যা, ক্রমবর্ধমান ব্যবসা-বাণিজ্য, তৈরি পোশাকশিল্প এবং বিদ্যুতের চাহিদা বিবেচনায় আমরা মনে করি এখানে সৌরবিদ্যুতের ভালো সম্ভাবনা আছে।’

শুধু প্রযুক্তি আমদানি নয়, দেশের জ্বালানি সংকট মোকাবিলায় সংশ্লিষ্ট সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান আয়োজক ও অ্যাহেড সোলারের ব্যবস্থাপনা পরিচালক ইভান ইউয়ান। তিনি বলেন, ‘আমরা নিজেরা বিনিয়োগকারী নই, বরং বাংলাদেশের জন্য উপযোগী নতুন প্রযুক্তি বেছে নেওয়া এবং তা ছড়িয়ে দিতে কাজ করছি। আমরা একটি প্রতিষ্ঠানের এক্সক্লুসিভ ডিলার হলেও শুধু আমাদের মাধ্যমেই এই প্রযুক্তি বাজারজাত করতে হবে, এমন নয়। দেশের জ্বালানি সংকট এবং সমাধানে যারা এই প্রযুক্তি ব্যবহার করতে চান, তাদের সবাইকে সহযোগিতা করতে আমরা প্রস্তুত। সৌরবিদ্যুতের সঙ্গে ব্যাটারি সংরক্ষণব্যবস্থার সমন্বয় জরুরি। সম্মিলিত প্রচেষ্টায় বাংলাদেশ নিজস্ব সক্ষমতায় জ্বালানি সংকট মোকাবিলা করতে পারবে। ’

অনুষ্ঠানে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানোর ওপর গুরুত্ব দেন নিটল নিলয় গ্রুপের চেয়ারম্যান আব্দুল মাতলুব আহমাদ। তিনি বলেন, ‘জাতীয় গ্রিডের ওপর বাড়তি চাপ না দিয়ে ভবিষ্যৎ প্রজন্মের জন্য সবুজ বাংলাদেশ গড়ে তুলতে হবে। তিনি বলেন, ‘আমাদের কোথাও না কোথাও থেকে শুরু করতে হবে। আমাদের গ্রুপ এখন নতুন জ্বালানিখাতের বিভিন্ন প্রকল্পে অ্যাহেড সোলারের সঙ্গে অংশীদারত্বের ভিত্তিতে কাজ করছে। আমার বিশ্বাস, আগামী তিন বছরের মধ্যে বাংলাদেশের জ্বালানিখাতে বড় পরিবর্তন আসবে। এখানে উপস্থিত চীনের বন্ধুরা যারা এই প্রযুক্তি ব্যবহার ও প্রসারে কাজ করছেন তারা বাংলাদেশকে সৌর ও পরিবেশবান্ধব জ্বালানিতে স্বনির্ভর করতে ভূমিকা রাখবেন। এটিই বর্তমান সরকারের লক্ষ্য। আমরাও সেই লক্ষ্য বাস্তবায়নে কাজ করছি।’

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মোস্তফা আল মাহমুদ। উপস্থিত ছিলেন চীন ও বাংলাদেশের বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধি ও নবায়নযোগ্য জ্বালানিখাতের উদ্যোক্তারা।

তথ্য ও ছবি: সিএমজি বাংলা

লেখাটি রেটিং দিন

লেখাটি আপনার কেমন লেগেছে?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Featured Products

View All

আমাদের সম্পাদকীয় নীতি

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.