Tuesday, June 9, 2026
Live

অষ্টম চীন-যুক্তরাষ্ট্র ‘মৈত্রী শহর’ সম্মেলন সান ফ্রান্সিসকোতে অনুষ্ঠিত

মাহফুজ রহমান
মাহফুজ রহমান ডেস্ক সম্পাদক
Published: Updated:
অষ্টম চীন-যুক্তরাষ্ট্র ‘মৈত্রী শহর’ সম্মেলন সান ফ্রান্সিসকোতে অনুষ্ঠিত

জুন ৬: "যৌথভাবে চীন ও যুক্তরাষ্ট্রের শহরগুলোর উচ্চমানসম্পন্ন উন্নয়নকে এগিয়ে নিয়ে যাওয়া" এই প্রতিপাদ্যকে সামনে রেখে অষ্টম চীন-যুক্তরাষ্ট্র মৈত্রী শহর সম্মেলনটি ৫ই জুন যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকোতে অনুষ্ঠিত হয়েছে।

এই সম্মেলনটি চীন ও যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপ্রধানদের বৈঠকের পর আয়োজিত একটি গুরুত্বপূর্ণ দ্বিপক্ষীয় বৃহৎ-পরিসরের সংলাপমূলক অনুষ্ঠান, যা দুই দেশের স্থানীয় সরকার ও বন্ধুত্বপূর্ণ সংস্থাগুলোর ইতিবাচক সাড়া পেয়েছে। চীনের ১৫টি প্রদেশ (স্বায়ত্তশাসিত অঞ্চল ও কেন্দ্রশাসিত পৌরসভা) এবং ১২টি শহরের ১৫০-এর বেশি প্রতিনিধি এবং যুক্তরাষ্ট্রের ২১টি অঙ্গরাজ্য ও ৩৬টি শহরের ১৬০জন প্রতিনিধি একত্রিত হয়ে সবুজ উন্নয়ন ও শহর পরিচালনা, সংস্কৃতি ও পর্যটন, শিক্ষা ও যুবকেন্দ্রিক এই তিনটি প্রধান বিষয়ে গভীর বিনিময় করেন এবং পরস্পরের কাছ থেকে জ্ঞান ও অভিজ্ঞতা অর্জন করেন। চীন ও যুক্তরাষ্ট্রের সংশ্লিষ্ট শহরগুলো ৫টি সহযোগিতা চুক্তি স্বাক্ষর করে এবং ৩১টি সহযোগিতা প্রকল্পের ফলাফল উপস্থাপন করে, যা বন্ধুত্বপূর্ণ শহর জুড়া দেওয়া, সাংস্কৃতিক ও পর্যটন বিনিময়, যুব বিনিময়সহ বিভিন্ন ক্ষেত্রকে অন্তর্ভুক্ত করে।

উপস্থিত অতিথিরা জানান, বন্ধুত্বপূর্ণ শহরের সম্পর্ক চীন ও যুক্তরাষ্ট্রের জনগণের মধ্যে বন্ধুত্ব গভীরতর করা এবং পারস্পরিক সুবিধা ও যৌথ বিজয় অর্জনের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। তারা বন্ধুত্বপূর্ণ শহরকে সেতু হিসেবে ব্যবহার করে দুই দেশের রাষ্ট্রপ্রধানদের ঐক্যমত্য বাস্তবায়ন, স্থানীয় পর্যায়ের বাস্তব সহযোগিতা অব্যাহত রাখা, জনগণের মধ্যে পারস্পরিক সংযোগ দৃঢ় করা এবং চীন-যুক্তরাষ্ট্র গঠনমূলক কৌশলগত স্থিতিশীল সম্পর্ক গঠনে অবদান রাখা, ভিত্তি মজবুত করা এবং চীন-যুক্তরাষ্ট্র সম্পর্কের স্থিতিশীল, স্বাস্থ্যকর ও টেকসই উন্নয়নকে এগিয়ে নেওয়ার জন্য প্রতিশ্রুতিবদ্ধ।

এ পর্যন্ত চীন ও যুক্তরাষ্ট্র মোট ৫০ জোড়া মৈত্রী প্রদেশ ও অঙ্গরাজ্য এবং ২৩৮ জোড়া মৈত্রী শহর স্থাপন করেছে। চীন-যুক্তরাষ্ট্র মৈত্রী শহর সম্মেলনটি চীনের পিপলস অ্যাসোসিয়েশন ফর ফ্রেন্ডশিপ উইথ ফরেন কান্ট্রিজ ২০১৪ সালে আয়োজন শুরু করে এবং এটি দুই দেশের মধ্যে একটি গুরুত্বপূর্ণ স্থানীয় বিনিময় ও সহযোগিতা প্ল্যাটফর্মে পরিণত হয়েছে।

সিএমজি

Rate This Article

How would you rate this article?

মাহফুজ রহমান

মাহফুজ রহমান

ডেস্ক সম্পাদক

৫ বছর ধরে সাংবাদিকতা ও লেখালেখি করছেন। তিনি মূলত শিক্ষাবিষয়ক এক্সপার্ট। তিনি লেখাপড়া, চাকরি বা ক্যারিয়ার, বিদেশে উচ্চশিক্ষা, প্রযুক্তি ইত্যাদি বিষয়ে নিয়মিত লেখালেকি ও সংবাদ সম্পাদনা করেন।

Our Editorial Standards

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.