২০২৬ সালের জন্য বার্ষিক আইন প্রণয়ন পরিকল্পনা চূড়ান্ত করেছে চীন। সোমবার জাতীয় গণ-কংগ্রেস এর স্থায়ী কমিটি এবং রাষ্ট্রীয় পরিষদ পৃথকভাবে এই আইনি এজেন্ডা প্রকাশ করে।
এবারের পরিকল্পনায় সাধারণ মানুষের জীবনমান উন্নয়নের বিষয়টিকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। বিশেষ করে শিক্ষক আইন এবং সড়ক নিরাপত্তা আইন সংশোধনের পাশাপাশি স্বাস্থ্য সুরক্ষা, শিশু যত্ন এবং সামাজিক সহায়তা নিশ্চিত করতে নতুন আইনের খসড়া তৈরি করা হবে।
চীনের অর্থনৈতিক কাঠামোকে আরও স্বচ্ছ করতে রাষ্ট্রীয় সম্পদ এবং অর্থায়ন সংক্রান্ত নতুন আইন আসছে। এছাড়া আন্তঃসীমান্ত দুর্নীতি দমনে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে এনপিসি।
রাষ্ট্রীয় পরিষদের একটি সমন্বিত জাতীয় বাজার ব্যবস্থা গড়ে তোলা এবং শিল্প কারখানায় উৎপাদন নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে নতুন নীতিমালা প্রণয়নের ওপর জোর দিয়েছে। মূলত সামাজিক স্থিতিশীলতা এবং আধুনিক প্রশাসনিক কাঠামো নিশ্চিত করাই এই নতুন আইনি অগ্রাধিকারগুলোর মূল উদ্দেশ্য।
নাহার/লুৎফর
তথ্য ও ছবি- সিনহুয়া
২০২৬ সালের আইন প্রণয়ন পরিকল্পনা ঘোষণা করল চীন
Stay Connected:
Our Editorial Standards
We are committed to accurate, well-researched, and trustworthy journalism.
Fact-Checked
Every claim is verified by our editorial team before publication.
Expert Review
Content reviewed by subject matter experts for accuracy.
Regularly Updated
We update content to reflect the latest developments.
Unbiased Coverage
We present balanced perspectives and multiple viewpoints.