জুন ৩, সিএমজি বাংলা ডেস্ক: চীন ২০২৬ সালের জানুয়ারি থেকে মে মাসের মধ্যে মোট ৮০টি নতুন আন্তর্জাতিক এয়ার কার্গো রুট চালু করেছে। চীনের লজিস্টিক ও ক্রয় ফেডারেশন এ তথ্য জানিয়েছে।
৩১ মে পর্যন্ত এসব নতুন রুটে সপ্তাহে ১৮০টিরও বেশি রাউন্ড-ট্রিপ ফ্লাইট যুক্ত হয়েছে।
নতুন রুটগুলোর মধ্যে রয়েছে ইউরোপে ৩৫টি, এশিয়ায় ৩৩টি, উত্তর আমেরিকায় ১০টি, দক্ষিণ আমেরিকায় ১টি এবং আফ্রিকায় ১টি রুট।
রুটগুলোয় মূলত ক্রস-বর্ডার ই-কমার্স পণ্য, উচ্চমানের উৎপাদিত পণ্য, উচ্চ-মূল্য সংযোজিত পণ্য এবং দ্রুত নষ্ট হয়ে যায় এমন পণ্য পরিবহন করা হচ্ছে।
ফয়সল/নাহার
তথ্য ও ছবি: সিসিটিভি।