Tuesday, June 23, 2026
Live

আন্তর্জাতিক শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছে চীন ও ফ্রান্স: ওয়াং ই

সিএমজি
সিএমজি বাংলা বিভাগ
Published: Updated:
চীনের সিছুয়ান যেন জাকারান্ডা ফুলের স্বর্গ

মে ৯, সিএমজি বাংলা ডেস্ক: আন্তর্জাতিক শান্তি, স্থিতিশীলতা ও উন্নয়ন রক্ষায় চীন ও ফ্রান্স গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছে বলে মন্তব্য করেছেন চীনের শীর্ষ কূটনীতিক ওয়াং ই। শুক্রবার বেইজিংয়ে ফ্রান্সের প্রেসিডেন্টের কূটনৈতিক উপদেষ্টা ইমানুয়েল বোন-এর সঙ্গে বৈঠককালে তিনি এ কথা বলেন।

চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির পলিটব্যুরোর সদস্য এবং বৈদেশিক সম্পর্ক বিষয়ক কেন্দ্রীয় কমিশনের দপ্তরের পরিচালক ওয়াং ই বলেন, জাতিসংঘ নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য এবং স্বাধীন প্রধান শক্তি হিসেবে চীন ও ফ্রান্সের ওপর আন্তর্জাতিক শান্তি ও উন্নয়ন রক্ষার বিশেষ দায়িত্ব রয়েছে।

তিনি বলেন, দুই দেশের রাষ্ট্রপ্রধানদের কৌশলগত দিকনির্দেশনা দ্বিপাক্ষিক সম্পর্কের উচ্চমান ও বিশেষ বৈশিষ্ট্যকে প্রতিফলিত করে। দুই দেশের জনগণের জন্য আরও বেশি সুফল নিশ্চিত করতে চীন-ফ্রান্স সহযোগিতাকে নতুন উচ্চতায় নিতে বেইজিং প্রস্তুত বলেও জানান তিনি।

ওয়াং ই ফরাসি পার্লামেন্টে সম্প্রতি উপনিবেশিক আমলে লুট হওয়া সাংস্কৃতিক নিদর্শন ফেরত দেওয়ার প্রক্রিয়া সহজ করতে পাস হওয়া বিলকে স্বাগত জানান। তিনি বলেন, এ বিষয়ে ফ্রান্সের সঙ্গে সহযোগিতা জোরদারের মাধ্যমে জনগণের মধ্যে যোগাযোগ, সাংস্কৃতিক বিনিময় এবং সভ্যতার পারস্পরিক শিক্ষা আরও বাড়ানো সম্ভব হবে।

বর্তমান বৈশ্বিক অস্থিরতার প্রেক্ষাপটে দুই দেশের মধ্যে কৌশলগত যোগাযোগ ও সমন্বয় আরও জোরদারের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন ওয়াং ই।

তিনি আরও বলেন, চীন-ফ্রান্স সম্পর্কের ভিত্তি হলো দৃঢ় রাজনৈতিক পারস্পরিক আস্থা এবং একে অপরের মূল স্বার্থের প্রতি সম্মান। ফ্রান্স যেন বাস্তবে ‘এক-চীন নীতি’ মেনে চলে, তাইওয়ান কর্তৃপক্ষের সঙ্গে কোনো ধরনের সরকারি যোগাযোগ না রাখে এবং ‘তাইওয়ানের স্বাধীনতা’পন্থী শক্তিগুলোকে ভুল বার্তা না দেয় সেই প্রত্যাশাও ব্যক্ত করেন ওয়াং ই।

অন্যদিকে, ইমানুয়েল বোন বলেন, দুই দেশের রাষ্ট্রপ্রধানের দীর্ঘদিনের বন্ধুত্ব ও পারস্পরিক আস্থাকে ফ্রান্স অত্যন্ত গুরুত্ব দেয়। তিনি বলেন, ফ্রান্স তাইওয়ান ইস্যুর গুরুত্ব ও সংবেদনশীলতা পুরোপুরি উপলব্ধি করে এবং ‘এক-চীন নীতি’র প্রতি তাদের অবস্থান অপরিবর্তিত থাকবে।

তিনি আরও বলেন, বর্তমান আন্তর্জাতিক পরিস্থিতিতে ইউরোপ ও চীনের মধ্যে সংলাপ ও সহযোগিতা বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বৈশ্বিক সংকটগুলোর গঠনমূলক সমাধান খুঁজে বের করতে ফ্রান্স চীনের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে আগ্রহী বলেও জানান তিনি।

বৈঠকে বৈশ্বিক অর্থনৈতিক শাসনব্যবস্থা এবং মধ্যপ্রাচ্যের পরিস্থিতিসহ বিভিন্ন আন্তর্জাতিক ইস্যুতেও দুই পক্ষের মধ্যে গভীর মতবিনিময় হয়।

নাহার/হাশিম

তথ্য ও ছবি- সিনহুয়া।

Rate This Article

How would you rate this article?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Our Editorial Standards

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.