বিদেশি বিমান ইঞ্জিনের ওপর নির্ভরতা কমাতে নতুন টার্বোপ্রপ ইঞ্জিন এইপি১০০ তৈরি করেছে চীন। দেশটির রাষ্ট্রীয় প্রতিষ্ঠান অ্যারো ইঞ্জিন করপোরেশন অব চায়না জানিয়েছে, ইঞ্জিনটির টাইপ সার্টিফিকেট পাওয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে ২০২৭ সাল।
প্রকল্পসংশ্লিষ্ট কর্মকর্তা ইউয়ান আন জানান, এইপি১০০ ইঞ্জিন এখন টাইপ সার্টিফিকেশন প্রক্রিয়ার শেষ ধাপে রয়েছে। এ জন্য তারা চীনের বেসামরিক বিমান পরিবহন প্রশাসনের সঙ্গে কাজ করছে। সার্টিফিকেট পাওয়া গেলে ইঞ্জিনটি উৎপাদন, বিক্রি ও বেসামরিক বিমানে ব্যবহারের অনুমতি পাবে।
তিনি বলেন, ইঞ্জিনটি মূলত চীনা এভিয়েশন স্টার্টআপ এয়ার হোয়াইট হোয়েল-এর তৈরি ডাব্লিউ৫০০ কার্গো ড্রোনের জন্য তৈরি করা হয়েছে। গত এক বছরে ড্রোনটির পরীক্ষামূলক সংস্করণে ইঞ্জিনটি বসিয়ে স্থলভিত্তিক পরীক্ষা চালানো হয়েছে এবং এতে স্থিতিশীল কর্মক্ষমতা পাওয়া গেছে।
ফয়সল/নাহার
তথ্য ও ছবি: চায়না ডেইলি