Tuesday, June 2, 2026
Live

আর্মেনিয়া ইউরেশীয় অর্থনৈতিক ইউনিয়নের সদস্য থাকবে

সিএমজি
সিএমজি বাংলা বিভাগ
Published: Updated:
আর্মেনিয়া ইউরেশীয় অর্থনৈতিক ইউনিয়নের সদস্য থাকবে

জুন ২: আর্মেনিয়া ইউরেশীয় অর্থনৈতিক ইউনিয়নের মধ্যে ‘শান্তিপূর্ণ ও স্থিরভাবে’ কার্যক্রম চালিয়ে যাবে। সেদেশের প্রধানমন্ত্রী নিকোল পাশিনিয়ান, গতকাল (সোমবার) সামাজিক-মাধ্যমে প্রকাশিত এক ভিডিওতে, এ তথ্য জানান।

পাশিনিয়ান বলেন, ইইউ ও ইউরেশীয় অর্থনৈতিক ইউনিয়নের মধ্যে আর্মেনিয়ার পছন্দ এখনও তাত্ত্বিক পর্যায়ে রয়েছে। আর্মেনিয়া আনুষ্ঠানিকভাবে ইইউ-তে যোগদানের জন্য আবেদন করার আগে বা ইইউ প্রার্থী মর্যাদা পাওয়ার খুব কাছাকাছি আসার আগেই, ইইউতে যোগদান বা ইউরেশীয় অর্থনৈতিক ইউনিয়নে থাকার বিষয়ে গণভোট আয়োজন করা অযৌক্তিক। (ছাই/আলিম/প্রেমা)

Rate This Article

How would you rate this article?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Our Editorial Standards

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.