Monday, May 4, 2026
Live

ইইউ আইন গুরুতর বিনিয়োগ প্রতিবন্ধকতা ও প্রাতিষ্ঠানিক বৈষম্য সৃষ্টি করছে: বেইজিং

ইইউ আইন গুরুতর বিনিয়োগ প্রতিবন্ধকতা ও প্রাতিষ্ঠানিক বৈষম্য সৃষ্টি করছে: বেইজিং

এপ্রিল ২৭, সিএমজি বাংলা ডেস্ক: চীনের বাণিজ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রস্তাবিত ইন্ডাস্ট্রিয়াল অ্যাক্সিলারেটর অ্যাক্ট (আইএএ) গুরুতর বিনিয়োগ প্রতিবন্ধকতা সৃষ্টি করছে এবং এটি প্রাতিষ্ঠানিক বৈষম্যের শামিল।

মন্ত্রণালয়ের একজন মুখপাত্র বলেন, আইনটি চারটি কৌশলগত উদীয়মান শিল্প—ব্যাটারি, বৈদ্যুতিক যানবাহন, ফটোভোল্টাইক এবং অত্যাবশ্যকীয় কাঁচামাল—খাতে বিদেশি বিনিয়োগের ওপর একাধিক সীমাবদ্ধতামূলক শর্ত আরোপ করছে। পাশাপাশি সরকারি ক্রয় ও সরকারি সহায়তা নীতিতে বর্জনমূলক ইইউ-উৎস-সংক্রান্ত ধারা অন্তর্ভুক্ত করা হয়েছে, যা অ-ইইউ কোম্পানিগুলোর জন্য প্রতিযোগিতাকে কঠিন করে তুলবে।

মুখপাত্র জানান, এ আইন নিয়ে চীনের অবস্থান ও গভীর উদ্বেগ তুলে ধরে ইউরোপীয় কমিশনের কাছে আনুষ্ঠানিকভাবে মন্তব্য জমা দেওয়া হয়েছে।

চীনের পক্ষ থেকে যুক্তি দেওয়া হয়েছে যে, প্রস্তাবিত আইনটি সর্বাধিক সুবিধাপ্রাপ্ত দেশের সুবিধা এবং জাতীয়তার সুবিধাসহ আন্তর্জাতিক বাণিজ্যের মৌলিক নীতি লঙ্ঘনের শামিল হতে পারে। এতে চীনা বিনিয়োগকারীদের বিরুদ্ধে বৈষম্যমূলক পরিবেশ সৃষ্টি হবে এবং ইইউ-এর সবুজ রূপান্তর প্রক্রিয়াও বাধাগ্রস্ত হতে পারে বলে মন্তব্য করা হয়েছে। একই সঙ্গে এটি ইইউ বাজারে ন্যায্য প্রতিযোগিতার পরিবেশ দুর্বল করতে পারে বলেও সতর্ক করা হয়।

চীন ইইউকে আহ্বান জানিয়েছে, আইন থেকে বিদেশি বিনিয়োগকারীদের বিরুদ্ধে বৈষম্যমূলক শর্ত, স্থানীয় উপকরণ ব্যবহারের বাধ্যবাধকতা, বাধ্যতামূলক মেধাস্বত্ব ও প্রযুক্তি হস্তান্তরের শর্ত এবং সরকারি ক্রয়ের ওপর বিধিনিষেধ অপসারণ করতে।

মুখপাত্র আরও বলেন, চীন আইন প্রণয়ন প্রক্রিয়াটি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করবে এবং ইইউ’র সঙ্গে সংলাপে অংশ নিতে ইচ্ছুক। তবে ইইউ যদি চীনের মন্তব্য উপেক্ষা করে আইনটি প্রণয়নে অগ্রসর হয় এবং তা চীনা কোম্পানিগুলোর স্বার্থের ক্ষতি করে, তাহলে চীন তাদের বৈধ অধিকার ও স্বার্থ রক্ষায় প্রয়োজনীয় পাল্টা ব্যবস্থা গ্রহণ করবে।

জেনিফার/ হাশিম

তথ্য ও ছবি: সিজিটিএন।

EU Act poses serious investment barriers, institutional discrimination: Chinese commerce ministry-------

China's Ministry of Commerce said Monday that the European Union (EU)'s Industrial Accelerator Act (IAA) poses serious investment barriers and constitutes institutional discrimination.

A ministry spokesperson said the Act imposes multiple restrictive requirements on foreign investment in four strategic emerging industries – batteries, electric vehicles, photovoltaics and critical raw materials – and includes exclusionary EU origin clauses in public procurement and public support policies.

The ministry has formally submitted comments to the European Commission, expressing China's position and serious concerns over the legislation.

In its comments, China argued that the legislation is suspected of violating fundamental principles, including most-favored-nation treatment and national treatment. It leads to discrimination against Chinese investors and could slow the EU's green transition while undermining fair competition in the EU market.

China urged the EU to remove discriminatory requirements against foreign investors, local content requirements, mandatory intellectual property and technology transfer requirements, and public procurement restrictions from the legislation.

The spokesperson said that China will closely monitor the legislative process and is willing to engage in dialogue with the EU.

However, if the EU disregards China's comments and pushes ahead with enacting the legislation, causing damage to Chinese companies' interests, China will take countermeasures to firmly safeguard the legitimate rights and interests of Chinese enterprises, the spokesperson added.

Rate This Article

How would you rate this article?

মাহফুজ রহমান

মাহফুজ রহমান

ডেস্ক সম্পাদক

৫ বছর ধরে সাংবাদিকতা ও লেখালেখি করছেন।

Our Editorial Standards

We are committed to providing accurate, well-researched, and trustworthy content.

Fact-Checked

This article has been thoroughly fact-checked by our editorial team.

Expert Review

Reviewed by subject matter experts for accuracy and completeness.

Regularly Updated

We regularly update our content to ensure it remains current.

Unbiased Coverage

We strive to present balanced information.