Thursday, May 14, 2026
Live

ইউনেস্কো প্রতিবেদন: ২০ বছরেরও বেশি সময়ে বিশ্বব্যাপী উচ্চশিক্ষায় ভর্তি দ্বিগুণেরও বেশি

ইউনেস্কো প্রতিবেদন: ২০ বছরেরও বেশি সময়ে বিশ্বব্যাপী উচ্চশিক্ষায় ভর্তি দ্বিগুণেরও বেশি

মে ১৩:ইউনেস্কোর গতকাল (মঙ্গলবার) প্রকাশিত 'গ্লোবাল ট্রেন্ডস ইন হায়ার এডুকেশন' শীর্ষক একটি প্রতিবেদনে বলা হয়েছে যে, গত দুই দশকে বিশ্বব্যাপী উচ্চশিক্ষায় ভর্তি হওয়া শিক্ষার্থীর সংখ্যা দ্বিগুণেরও বেশি হলেও, অঞ্চল, লিঙ্গ এবং সুবিধাবঞ্চিত গোষ্ঠীর শিক্ষা লাভের ক্ষেত্রে বৈষম্য এখনও প্রকট।

১৪৬টি দেশের সর্বশেষ তথ্যের উপর ভিত্তি করে প্রতিবেদনটিতে দেখানো হয়েছে যে, বিশ্বব্যাপী উচ্চশিক্ষায় ভর্তি হওয়া শিক্ষার্থীর সংখ্যা ২০০০ সালে প্রায় ১০০ মিলিয়ন থেকে বেড়ে ২০২৪ সালে ২৬৯ মিলিয়নে দাঁড়িয়েছে, যা উচ্চশিক্ষা গ্রহণের উপযুক্ত জনসংখ্যার প্রায় ৪৩ শতাংশ। তবে, বিভিন্ন অঞ্চলের পার্থক্য খুবই স্পষ্ট: পশ্চিম ইউরোপ এবং উত্তর আমেরিকায় তরুণদের ভর্তির হার প্রায় ৮০ শতাংশ, লাতিন আমেরিকা ও ক্যারিবিয়ানে এই হার ৫৯ শতাংশ, দক্ষিণ এশিয়া ও পশ্চিম এশিয়ায় ৩০ শতাংশ এবং সাব-সাহারান আফ্রিকায় মাত্র ৯ শতাংশ।

প্রতিবেদনে আরও দেখা যায় যে, বিশ্বব্যাপী মোট উচ্চশিক্ষা ভর্তির এক-তৃতীয়াংশই বেসরকারি উচ্চশিক্ষা প্রতিষ্ঠান থেকে আসে। এদিকে, বিশ্বব্যাপী উচ্চশিক্ষা থেকে স্নাতক হওয়ার হার ভর্তির হারের মতো দ্রুত বাড়ছে না এবং মোট স্নাতক হওয়ার হার ২০১৩ সালের ২২ শতাংশ থেকে বেড়ে ২০২৪ সালে মাত্র ২৭ শতাংশ হয়েছে।

এছাড়াও, বিশ্বজুড়ে মাত্র এক-তৃতীয়াংশ দেশ সুবিধাবঞ্চিত গোষ্ঠীর জন্য উচ্চশিক্ষায় প্রবেশাধিকার সমর্থনে কর্মসূচি বাস্তবায়ন করেছে। শরণার্থীরা এখনও উচ্চশিক্ষার ক্ষেত্রে উল্লেখযোগ্য বাধার সম্মুখীন হন, যার একটি প্রধান কারণ হলো শিক্ষাগত যোগ্যতা যাচাই করার অভাব বা অক্ষমতা, বিশেষ করে গ্লোবাল সাউথ দেশগুলোতে। এই সমস্যা সমাধানের জন্য, ইউনেস্কো শরণার্থী এবং জোরপূর্বক বাস্তুচ্যুত ব্যক্তিদের একাডেমিক, বৃত্তিমূলক এবং দক্ষতাগত যোগ্যতা প্রত্যয়ন করতে 'একাডেমিক পাসপোর্ট' কর্মসূচি চালু করেছে; এই কর্মসূচিটি এখন বেশ কয়েকটি দেশে বাস্তবায়িত হচ্ছে।

লিলি/তৌহিদ/আনন্দী

教科文组织报告:全球高校学生人数20多年来增长超一倍

)联合国教科文组织12日发布的首份《高等教育全球趋势报告》显示,过去20多年,全球高等教育在校生人数增长超过一倍,但区域、性别、弱势群体入学机会等方面的不平等仍然突出。

  这份基于146个国家最新数据的报告显示,全球高等教育在校生人数从2000年的约1亿增至2024年的2.69亿,占高等教育适龄人口的约43%。但不同地区差距明显,西欧和北美青年高等教育入学率约为80%,拉丁美洲和加勒比地区为59%,南亚和西亚为30%,撒哈拉以南非洲仅为9%。

  报告还显示,私立高等教育机构入学人数占全球高等教育总入学人数的三分之一。与此同时,全球高等教育毕业率提升速度不及入学率,高等教育毛毕业率仅从2013年的22%升至2024年的27%。

  国际学生流动持续扩大。赴海外接受高等教育的学生人数从2000年的210万增至2023年的近730万,但国际流动仍仅惠及全球学生群体中的3%。美国、英国、澳大利亚、德国、加拿大、俄罗斯和法国这7个国家接收了全球一半的国际学生。

  从全球高等教育阶段的女性人数来看,目前除撒哈拉以南非洲外,所有地区均已实现性别均衡。但女性在博士阶段仍占比偏低,在高校高级领导岗位中仅占约四分之一。

  此外,全球仅有三分之一的国家实施了支持弱势群体接受高等教育的相关项目。难民在接受高等教育方面仍面临重大障碍,其中一个关键问题是教育资历缺失或无法核实,尤其是在全球南方国家。为应对这一问题,联合国教科文组织推出“学历护照”,用于认证难民和被迫流离失所者的学术、职业和技能资历,该项目现已在多个国家落地。

Rate This Article

How would you rate this article?

মাহফুজ রহমান

মাহফুজ রহমান

ডেস্ক সম্পাদক

৫ বছর ধরে সাংবাদিকতা ও লেখালেখি করছেন।

Our Editorial Standards

We are committed to providing accurate, well-researched, and trustworthy content.

Fact-Checked

This article has been thoroughly fact-checked by our editorial team.

Expert Review

Reviewed by subject matter experts for accuracy and completeness.

Regularly Updated

We regularly update our content to ensure it remains current.

Unbiased Coverage

We strive to present balanced information.