এপ্রিল ২৮, সিএমজি বাংলা ডেস্ক: জাপানের টোকিওতে অবস্থিত বিতর্কিত ইয়াসুকুনি মাজার পরিদর্শনে জাপানি আইনপ্রণেতাদের সাম্প্রতিক পদক্ষেপের কঠোর সমালোচনা করেছে চীন। মঙ্গলবার চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন চিয়ান এক নিয়মিত ব্রিফিংয়ে এই বিষয়ে চীনের পক্ষ থেকে তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেন।
ইয়াসুকুনি মাজারকে চীন এবং প্রতিবেশী দেশগুলো জাপানের অতীত সামরিকবাদ ও যুদ্ধকালীন আগ্রাসনের প্রতীক হিসেবে দেখে।
মুখপাত্র লিন চিয়ান বলেন, জাপানের এই ধরনের নেতিবাচক পদক্ষেপ ঐতিহাসিক সত্যের পরিপন্থী এবং এটি প্রতিবেশী দেশগুলোর সাথে সম্পর্কের উন্নয়নে বাধা সৃষ্টি করে।
সূত্র: সিএমজি