মে ১২, সিএমজি বাংলা ডেস্ক: ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবফ সোমবার বলেছেন যে, ইরানের ১৪-দফা প্রস্তাবে বর্ণিত ইরানি জনগণের অধিকার মেনে নেওয়া ছাড়া যুদ্ধ বন্ধে অন্য ‘কোনো বিকল্প নেই’।
সামাজিক মাধ্যমে পোস্ট তিনি বলেন, অন্য কোনো পন্থা অবলম্বন করলে প্রতিবারের মতো এবারও ব্যর্থতা ছাড়া আর কোনো ফল আসবে না। এই বিলম্ব যত দীর্ঘ হবে, আমেরিকান করদাতাদের ততো বেশি অর্থ ব্যয় করতে হবে বলেও তিনি সতর্ক করেন।
এর আগে, তিনি এও সতর্ক করেন, যে কোনো আগ্রাসনে ‘উচিত শিক্ষা’ দিতে দেশের সশস্ত্র বাহিনী প্রস্তুত রয়েছে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একটি মার্কিন প্রস্তাবে ইরানের রোববারের প্রতিক্রিয়া প্রত্যাখ্যান করার পর এই মন্তব্য আসে গালিবফের তরফে।
চুক্তির আশা ম্লান হওয়ায় ট্রাম্প বলেছেন, ইরানের সঙ্গে যুদ্ধবিরতি 'লাইফ সাপোর্টে' রয়েছে।
হাশিম/লুৎফর।
তথ্য ও ছবি: সিজিটিএন।