Wednesday, June 10, 2026
Live

ইরানের সমর্থনে বাব এল মান্দেব বন্ধ করে দিতে পারে হুতিরা

সিএমজি
সিএমজি বাংলা বিভাগ
Published: Updated:
ইরানের সমর্থনে বাব এল মান্দেব বন্ধ করে দিতে পারে হুতিরা

মার্চ ২০, সিএমজি বাংলা ডেস্ক: গুরুত্বপূর্ণ সামুদ্রিক পথ বাব এল মান্দেব প্রণালী বন্ধ করার বিষয়টি ইয়েমেনের হুথিরা বিবেচনা করছে বলে জানিয়েছে রাশিয়ার সংবাদমাধ্যম আরআইএ নভোস্তি।

প্রতিবেদন অনুযায়ী, হুথিদের রাজনৈতিক ব্যুরোর সদস্য মোহাম্মেদ আল বোখাইতি জানান, যদি প্রণালীটি বন্ধ করতে বাধ্য হয়, তবে তারা শুধু সেই দেশগুলোর জাহাজে হামলা চালাবে, যারা ইরান, লেবানন, ফিলিস্তিন ও ইরাকের বিরুদ্ধে আগ্রাসন চালাচ্ছে।

তিনি আরও জানান, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান উত্তেজনায় ইরানকে সমর্থন দিতে হুথিরা সম্ভাব্য সব ধরনের পদক্ষেপ বিবেচনা করছে।

বিশ্ব বাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বাব এল-মান্দেব প্রণালী লোহিত সাগরকে এডেন উপসাগরের সঙ্গে যুক্ত করেছে। ইউরোপ ও এশিয়ার মধ্যে তেল ও গ্যাস পরিবহনের একটি বড় অংশ এই পথ দিয়ে হয়ে থাকে।

বিশ্লেষকদের মতে, এই প্রণালী বন্ধ হয়ে গেলে বৈশ্বিক জ্বালানি সরবরাহ ও বাণিজ্যে বড় ধরনের প্রভাব পড়তে পারে।

আজাদ/জেনিফার

তথ্য ও ছবি: সিনহুয়া

Rate This Article

How would you rate this article?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Our Editorial Standards

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.