আজ (শনিবার) ইরানি পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি, ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)-র পররাষ্ট্র ও নিরাপত্তানীতি বিষয়ক উচ্চ প্রতিনিধি কাজা কালাসের এক ফোনালাপে আঞ্চলিক ও আন্তর্জাতিক ঘটনাবলী নিয়ে আলোচনা করেন। এদিন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় সামাজিক যোগাযোগমাধ্যমে এ তথ্য ঘোষণা করে।
যুক্তরাষ্ট্র ও ইসরায়েল কর্তৃক ইরানের ওপর চাপিয়ে দেওয়া যুদ্ধের অবসান ঘটাতে এবং আঞ্চলিক শান্তি অর্জনের লক্ষ্যে, ইরানের সর্বশেষ অবস্থান ও গৃহীত পদক্ষেপসমূহ সম্পর্কে আরাগচি কালাসকে অবহিত করেন।
কালাস বলেন, চলমান আঞ্চলিক উত্তেজনার নিরাপত্তা ও অর্থনৈতিক পরিণতি নিয়ে ইইউ উদ্বিগ্ন এবং তিনি কূটনৈতিক উপায়ে এই অঞ্চলে স্থায়ী শান্তি ও নিরাপত্তা অর্জনে ইইউ-র নীতিগত অবস্থানের ওপর জোর দেন। (ছাই/আলিম/প্রেমা)