চীনে উচ্চভূমিতে বসবাসকারীদের হৃদযন্ত্র, ফুসফুস ও মস্তিষ্কসংক্রান্ত রোগ শনাক্ত ও প্রতিরোধে একটি বড় গবেষণা প্রকল্প চালু হয়েছে। যৌথভাবে প্রকল্পটি পরিচালনা করছে সিছুয়ান বিশ্ববিদ্যালয়ের ওয়েস্ট চায়না হাসপাতাল এবং আর্মি মেডিক্যাল বিশ্ববিদ্যালয়। চীনের প্রায় ৭০টি গবেষণা প্রতিষ্ঠান অংশ নিচ্ছে এতে।
গবেষকরা জানান, উচ্চভূমির কম বায়ুচাপ, কম অক্সিজেন এবং কম তাপমাত্রার পরিবেশ স্বাস্থ্যের জন্য বড় ঝুঁকি তৈরি করে। এতে মাথাব্যথা, মস্তিষ্কে ফোলা, ফুসফুসে পানি জমা বা অতিরিক্ত লোহিত রক্তকণিকার কারণে রক্ত ঘন হয়ে যাওয়ার সমস্যা দেখা দিতে পারে।
এই প্রকল্পে রোগের আগাম ঝুঁকি শনাক্ত, চিকিৎসা, বৈজ্ঞানিকভাবে অক্সিজেন ব্যবহার, ব্যায়াম ও পুষ্টি নির্দেশনা এবং পুনর্বাসনে গুরুত্ব দেওয়া হবে। গবেষণা কার্যক্রম ইতোমধ্যে সিছুয়ান, ছিংহাই এবং সিচাং অঞ্চলের উচ্চভূমিতে শুরু হয়েছে।
গবেষকরা আশা করছেন, ২০২৯ সালের মধ্যে এই প্রকল্পের মাধ্যমে উচ্চভূমির রোগ প্রতিরোধ ও চিকিৎসার জন্য একটি পূর্ণাঙ্গ ব্যবস্থা গড়ে তোলা সম্ভব হবে।
ফয়সল/নাহার
তথ্য ও ছবি: চায়না ডেইলি