মে ৯, সিএমজি বাংলা ডেস্ক: উজবেকিস্তানের প্রধানমন্ত্রী আবদুল্লাহ আরিপোভের সদ্যসমাপ্ত চীন সফর দুই দেশের দ্বিপাক্ষিক ও কৌশলগত সম্পর্ককে আরও শক্তিশালী করবে বলে মনে করছেন চীনা গবেষক শু থাও।
চায়না ইনস্টিটিউট অব কনটেম্পরারি ইন্টারন্যাশনাল রিলেশনস'-এর এই গবেষক বলেন, এই সফরটি উজবেকিস্তানের পক্ষ থেকে চীনের সঙ্গে সম্পর্কের প্রতি এক নজিরবিহীন গুরুত্বের প্রতিফলন। এই সফরের ফলে অবকাঠামো, পরিবহন, লজিস্টিকস এবং ডিজিটাল অর্থনীতির মতো ব্যবহারিক ক্ষেত্রগুলোতে বিনিয়োগ বৃদ্ধি পাবে, বিশেষ করে, বহুল আলোচিত 'চীন-কিরগিজস্তান-উজবেকিস্তান রেলওয়ে' প্রকল্পের পরবর্তী ধাপের নির্মাণকাজের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।
সফরকালে উজবেকিস্তানের প্রধানমন্ত্রী চীনের উপ-প্রধানমন্ত্রী লিউ কুওচোং-এর সঙ্গে 'চীন-উজবেকিস্তান আন্তঃসরকারি সহযোগিতা কমিটি'র অষ্টম অধিবেশনে যৌথভাবে সভাপতিত্ব করেন।
শু থাও বলেন, সাধারণত এই কমিটির বৈঠকগুলোতে উপ-প্রধানমন্ত্রী পর্যায়ের প্রতিনিধিরা নেতৃত্ব দিয়ে থাকেন। কিন্তু এবার খোদ প্রধানমন্ত্রী একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল নিয়ে উপস্থিত হয়েছেন, যা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এটি চীনের সঙ্গে সহযোগিতার বিষয়ে উজবেকিস্তানের আন্তরিকতা এবং গভীর আগ্রহেরই বহিঃপ্রকাশ।
শুভ/হাশিম
তথ্য ও ছবি: সিসিটিভি।