৭ বছর পর রাষ্ট্রীয় সফরে উত্তর কোরিয়ার রাজধানী পিয়ংইয়য়ে পৌঁছালেন চীনা কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও চীনের প্রেসিডেন্ট সি চিন পিং। সোমবার বিমানবন্দরে পৌঁছালেন তাকে লালগালিচা অভ্যর্থনা জানানো হয়। বিষয়টি নিশ্চিত করেছে চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম সিনহুয়া।
সি চিন পিংয়ের সফরসঙ্গীদের মধ্যে রয়েছেন তার স্ত্রী ফং লি ইউয়ান, সিপিসি কেন্দ্রীয় কমিটির রাজনৈতিক ব্যুরোর স্থায়ী কমিটির সদস্য ও কেন্দ্রীয় কমিটির সাধারণ কার্যালয়ের পরিচালক ছাই ছি এবং সিপিসি কেন্দ্রীয় কমিটির রাজনৈতিক ব্যুরোর সদস্য ও চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই।
সূত্র: সিএমজি বাংলা