চীনের কমিউনিস্ট পার্টির (সিপিসি) কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও চীনের প্রেসিডেন্ট সি চিন পিং সোমবার উত্তর কোরিয়া সফরের উদ্দেশ্যে বেইজিং থেকে যাত্রা করেছেন।
উত্তর কোরিয়ার ক্ষমতাসীন ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক এবং দেশটির রাষ্ট্রীয় বিষয়ক কমিশনের প্রেসিডেন্ট কিম জং উনের আমন্ত্রণে তিনি দেশটিতে রাষ্ট্রীয় সফর গেছেন।
সি চিন পিংয়ের সফরসঙ্গীদের মধ্যে রয়েছেন তার স্ত্রী ফং লি ইউয়ান, সিপিসি কেন্দ্রীয় কমিটির রাজনৈতিক ব্যুরোর স্থায়ী কমিটির সদস্য ও কেন্দ্রীয় কমিটির সাধারণ কার্যালয়ের পরিচালক ছাই ছি এবং সিপিসি কেন্দ্রীয় কমিটির রাজনৈতিক ব্যুরোর সদস্য ও চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই।
সূত্র: সিএমজি বাংলা