Thursday, June 4, 2026
Live

এক-চীন নীতি বিশ্বজনীন ঐকমত্য: চীন

সিএমজি
সিএমজি বাংলা বিভাগ
Published: Updated:
এক-চীন নীতি বিশ্বজনীন ঐকমত্য: চীন

জুন ৩, সিএমজি বাংলা ডেস্ক: এক-চীন নীতি বর্তমান বিশ্বের জনমতের মূল ধারা এবং ইতিহাসের একটি অবধারিত বা অনিবার্য প্রবণতা। এমনটা বলেছেন চীনের তাইওয়ান বিষয়ক দপ্তরের মুখপাত্র চু ফংলিয়ান। বুধবার বেইজিংয়ে এক সংবাদ সম্মেলনে এই মন্তব্য করেন তিনি।

সম্প্রতি রাশিয়া, কানাডা এবং থাইল্যান্ডসহ বিশ্বের বিভিন্ন দেশের সরকারি কর্মকর্তারা তাদের নিজ নিজ সরকারের পক্ষ থেকে ‘এক-চীন নীতি’র প্রতি দৃঢ় সমর্থন পুনর্ব্যক্ত করেছেন।

বেইজিংয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে চীনের রাষ্ট্রীয় পরিষদের তাইওয়ান বিষয়ক দপ্তরের মুখপাত্র চু সংশ্লিষ্ট দেশগুলোর এই ন্যায়সংগত অবস্থানের প্রতি গভীর কৃতজ্ঞতা ও প্রশংসা প্রকাশ করেন।

মুখপাত্র আরও বলেন, আমরা এক-চীন নীতিকে সমুন্নত রাখা এবং চীনের পুনরেকত্রীকরণকে সমর্থন করার জন্য সংশ্লিষ্ট দেশগুলোর অবস্থান ও পদক্ষেপের ভূয়সী প্রশংসা করি।

বাস্তবতাই প্রমাণ করেছে, এক-চীন নীতি আন্তর্জাতিক সম্পর্কের একটি মৌলিক নিয়ম এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের একটি প্রচলিত সাধারণ ঐকমত্য।

শুভ/ফয়সল

তথ্য ও ছবি: সিসিটিভি।

Rate This Article

How would you rate this article?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Our Editorial Standards

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.