Friday, June 26, 2026
Live

এগিয়ে যাচ্ছে চীনের অর্থনেতিক প্রবৃদ্ধি

সিএমজি
সিএমজি বাংলা বিভাগ
Published: Updated:
এগিয়ে যাচ্ছে চীনের অর্থনেতিক প্রবৃদ্ধি

মে ১১, সিএমজি বাংলা ডেস্ক: এপ্রিলেও ইতিবাচক প্রবৃদ্ধির ধারা অব্যাহত ছিল চীনের ভোক্তা বাজারে। সরকারি প্রণোদনা, ভোক্তা পণ্যের বিনিময় কর্মসূচি, বসন্তকালীন ভ্রমণ এবং শিক্ষা প্রতিষ্ঠানে ছুটিতে ভ্রমণের ফলে বেড়েছে প্রবৃদ্ধি। চীন সরকারের সবশেষ পরিসংখ্যানে এসেছে, এপ্রিলে অফলাইন ভোক্তা ব্যয়ভিত্তিক পেমেন্ট গেল বছরের একই সময়ের তুলনায় ১ দশমিক ৭ শতাংশ বেড়েছে। এর মধ্যে পণ্যে ব্যয় বেড়েছে ২ দশমিক ৭ শতাংশ, যা মূলত ইলেকট্রনিক্স ও দৈনন্দিন প্রয়োজনীয় পণ্যের চাহিদা বাড়ার ফলে হয়েছে।

অন্যদিকে, সেবাখাতে ব্যয় বেড়েছে শূন্য দশমিক ৪ শতাংশ। পরিবহন, খাবার ও শিক্ষা-সংক্রান্ত সেবায় তুলনামূলক দ্রুত প্রবৃদ্ধিও লক্ষ্য করা গেছে। এপ্রিলে বসন্তকালীন ভ্রমণ এবং ফুল দেখা সংক্রান্ত অনলাইন অনুসন্ধানের হার বেড়েছে পর্যায়ক্রমে ১১৮ দশমিক ১ শতাংশ এবং ৪৩ দশমিক ৪ শতাংশ।

বসন্তকালীন ভ্রমণের বাড়তি চাহিদার কারণে পার্ক ও পর্যটনকেন্দ্র ঘিরে তাৎক্ষণিক খুচরা পণ্যের অর্ডার মাসওয়ারি ভিত্তিতে ১০ দশমিক ৫ শতাংশ বেড়েছে।

চীনের জাতীয় উন্নয়ন ও সংস্কার কমিশনের অধীন ন্যাশনাল ইনফরমেশন সেন্টারের বিগ ডাটা ডেভেলপমেন্ট বিভাগের সহযোগী গবেষক সিং ইউকুয়ান বলেন, সরকারের নানা পদক্ষেপ চীনের বৃহৎ বাজারকে করে তুলেছে প্রাণচঞ্চল।

লুৎফর/জেনিফার

তথ্য ও ছবি: সিসিটিভি

Rate This Article

How would you rate this article?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Our Editorial Standards

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.