Monday, May 4, 2026
Live

এসসিও প্রতিরক্ষামন্ত্রীদের বৈঠকে প্রতিনিধিদলের নেতৃত্ব দেন তোং চুন

এসসিও প্রতিরক্ষামন্ত্রীদের বৈঠকে প্রতিনিধিদলের নেতৃত্ব দেন তোং চুন

এপ্রিল ২৯: গতকাল (মঙ্গলবার) কিরগিজস্তানের বিশকেকে, সাংহাই সহযোগিতা সংস্থা (এসসিও)-র প্রতিরক্ষামন্ত্রীদের বৈঠক অনুষ্ঠিত হয়। চীনের প্রতিরক্ষামন্ত্রী তোং চুন নিজ দেশের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন এবং একটি ভাষণ দেন।

ভাষণে তোং চুন বলেন, চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের বৈশ্বিক উন্নয়ন, বৈশ্বিক নিরাপত্তা, বৈশ্বিক সভ্যতা এবং বৈশ্বিক শাসনব্যবস্থা বিষয়ক উদ্যোগগুলো এক উত্তাল বিশ্বে মূল্যবান স্থিতিশীলতা ও নিশ্চয়তা এনেছে। বহুপাক্ষিকতার একটি মডেল হিসেবে, এসসিও-র উচিত আন্তর্জাতিক শৃঙ্খলাকে দৃঢ়ভাবে সমুন্নত রাখা, যৌথভাবে ন্যায্যতা ও ন্যায়বিচার রক্ষা করা, এবং নিরাপত্তা শাসনব্যবস্থা উন্নত করার জন্য একসাথে কাজ করা।

তিনি আরও বলেন, এসসিও’র উচিত যৌথ উন্নয়নের মাধ্যমে অস্থিতিশীলতা ও সংঘাতের উত্স নির্মূল করার জন্য সচেষ্ট হওয়া এবং এই বৈঠকে প্রস্তাবিত "টেকসই শান্তি, উন্নয়ন ও সমৃদ্ধি" অর্জনে "এসসিও-র শক্তি" দিয়ে অবদান রাখা। এসসিও-র ২৫তম বার্ষিকীর এই নতুন সূচনালগ্নে দাঁড়িয়ে সবার উচিত, প্রতিরক্ষা ও নিরাপত্তা সহযোগিতা আরও গভীর করা এবং এসসিও-র উচ্চ-মানের উন্নয়নকে আরও এগিয়ে নিয়ে যাওয়া। (রুবি/আলিম/সুবর্ণা)

Rate This Article

How would you rate this article?

মাহফুজ রহমান

মাহফুজ রহমান

ডেস্ক সম্পাদক

৫ বছর ধরে সাংবাদিকতা ও লেখালেখি করছেন।

Our Editorial Standards

We are committed to providing accurate, well-researched, and trustworthy content.

Fact-Checked

This article has been thoroughly fact-checked by our editorial team.

Expert Review

Reviewed by subject matter experts for accuracy and completeness.

Regularly Updated

We regularly update our content to ensure it remains current.

Unbiased Coverage

We strive to present balanced information.