মে ৯: ইরানের মেহের সংবাদ সংস্থার প্রতিবেদন অনুযায়ী, দেশটির বান্দার লেঙ্গেহ বন্দরের স্থানীয় কর্মকর্তা ফাওয়াদ মোরাদজাদেহ জানিয়েছেন, ৮ মে রাতে মার্কিন যুদ্ধবিমান ওমানের সোহার বন্দরের কাছে ইরানের একটি পণ্যবাহী জাহাজ ও মাছ ধরার নৌকায় হামলা চালিয়েছে। এ ঘটনায় ছয়জন নিহত এবং ছয়জন আহত হয়েছেন।
মোরাদজাদেহ আরও জানান, লেঙ্গেহ বন্দর জেলার কেন্দ্রস্থল মোয়াল্লেম বন্দরের বাসিন্দাদের মালিকানাধীন মোট ৬টি বেসামরিক জাহাজ যুক্তরাষ্ট্রের এই হামলার শিকার হয়। জাহাজগুলোতে মোট ২০জন আরোহী ছিলেন। আহতরা বর্তমানে ওমানের একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।সূত্র: সিএমজি বাংলা