Monday, May 4, 2026
Live

ওমান সফরে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরাগচি

ওমান সফরে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরাগচি

পাকিস্তানের নেতাদের সঙ্গে আলোচনা শেষ করার পর, দ্বিপাক্ষিক সম্পর্ক ও আঞ্চলিক ঘটনাবলি নিয়ে আলোচনার জন্য ইরানের পররারষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি শনিবার মাস্কাটে পৌঁছেছেন। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে। এটি তার আঞ্চলিক সফরের দ্বিতীয় গন্তব্য, যা শুক্রবার ইসলামাবাদে শুরু হয়েছে এবং রাশিয়ায় শেষ হবে।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঘোষিত একটি পরিকল্পনার বরাত দিয়ে শনিবার আধা-সরকারি মেহের নিউজ এজেন্সি জানিয়েছে, ওমান সফরের পর এবং রাশিয়া যাওয়ার আগে আরাগচি আবারও পাকিস্তান সফর করবেন বলে আশা করা হচ্ছে।

ইরানের আধা-সরকারি তাসনিম নিউজ এজেন্সির তথ্যমতে, ইসলামাবাদে আরাগচি পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির এবং প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গে সাক্ষাৎ করেন। তিনি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যকার যুদ্ধ শেষ করার বিষয়ে ইরানের অবস্থান, পাশাপাশি দ্বিপাক্ষিক সম্পর্ক এবং বৃহত্তর আঞ্চলিক ঘটনাবলি নিয়ে আলোচনা করেন।

এক্স-এ দেওয়া এক পোস্টে আরাগচি তার পাকিস্তান সফরকে ‘অত্যন্ত ফলপ্রসূ’ বলে বর্ণনা করে বলেছেন, “আমাদের অঞ্চলে শান্তি ফিরিয়ে আনতে পাকিস্তানের মধ্যস্থতা ও ভ্রাতৃত্বপূর্ণ প্রচেষ্টার” প্রশংসা করেছে ইরান।

তিনি বলেছেন, স্থায়ীভাবে যুদ্ধ শেষ করার একটি কাঠামোর বিষয়ে তিনি ইরানের অবস্থানের সঙ্গে একমত এবং আরও যোগ করেছেন যে, “যুক্তরাষ্ট্র কূটনীতি নিয়ে সত্যিই আন্তরিক, এমনটা আমরা এখনও দেখিনি।”

হাশিম/নাহার

তথ্য ও ছবি: সিজিটিএন।

Rate This Article

How would you rate this article?

মাহফুজ রহমান

মাহফুজ রহমান

ডেস্ক সম্পাদক

৫ বছর ধরে সাংবাদিকতা ও লেখালেখি করছেন।

Our Editorial Standards

We are committed to providing accurate, well-researched, and trustworthy content.

Fact-Checked

This article has been thoroughly fact-checked by our editorial team.

Expert Review

Reviewed by subject matter experts for accuracy and completeness.

Regularly Updated

We regularly update our content to ensure it remains current.

Unbiased Coverage

We strive to present balanced information.