Wednesday, June 10, 2026
Live

ওয়ার্কার্স পার্টি অব কোরিয়ার নবম কংগ্রেস উপলক্ষে সিপিসির শুভেচ্ছা

সিএমজি
সিএমজি বাংলা বিভাগ
Published: Updated:
ওয়ার্কার্স পার্টি অব কোরিয়ার নবম কংগ্রেস উপলক্ষে সিপিসির শুভেচ্ছা
ফেব্রুয়ারি ২০, সিএমজি বাংলা ডেস্ক: কোরিয়ার ওয়ার্কার্স পার্টি (ডব্লিউপিকে)-এর নবম কংগ্রেস আহ্বানের পরিপ্রেক্ষিতে অভিনন্দনবার্তা পাঠিয়েছে চীনের কমিউনিস্ট পার্টির (সিপিসি) কেন্দ্রীয় কমিটি। বার্তায় বলা হয়, ডব্লিউপিকে হলো ডেমোক্রেটিক পিপলস রিপাবলিক অব কোরিয়া-এর বিপ্লবী ও নির্মাণমূলক কর্মকাণ্ডের শক্তিশালী নেতৃত্বের কেন্দ্রবিন্দু। এতে আরও উল্লেখ করা হয়, সাম্প্রতিক বছরগুলোয় ডব্লিউপিকে-র সাধারণ সম্পাদক কিম জং উনের নেতৃত্বে দলটি নতুন যুগে পাঁচ দফা পার্টি-নির্মাণ নীতি বাস্তবায়ন করেছে। সমাজতান্ত্রিক পথ অনুসরণে অবিচল থেকে অর্থনৈতিক উন্নয়ন ও জনগণের জীবনমান উন্নয়নকে অগ্রাধিকার দেওয়ার মাধ্যমে একাধিক সন্তোষজনক সাফল্য অর্জিত হয়েছে বলে বার্তায় জানানো হয়। এ অগ্রগতিতে চীন আন্তরিক সন্তোষ প্রকাশ করেছে। সিপিসি আশা করে, ডব্লিউপিকে কেন্দ্রীয় কমিটির শক্তিশালী নেতৃত্বে এবং কিম জং উনের নেতৃত্বে ডিপিআরকে জনগণ সমাজতান্ত্রিক নির্মাণে বৃহত্তর সাফল্য অর্জন করতে থাকবে। জেনিফার/ফয়সল তথ্য ও ছবি: সিনহুয়া

Rate This Article

How would you rate this article?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Our Editorial Standards

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.