Wednesday, October 7, 2026
Live

কিউবার প্রেসিডেন্টের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাব দিলেন চীনা মুখপাত্র

সিএমজি
সিএমজি ডেস্ক সম্পাদক
Published: Updated:
কিউবার প্রেসিডেন্টের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাব দিলেন চীনা মুখপাত্র

জুন ৬: গতকাল (শুক্রবার) কিউবার প্রেসিডেন্টের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা আরোপের প্রসঙ্গে বেইজিংয়ে এক নিয়মিত সংবাদ সম্মেলনে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন।

মুখপাত্র বলেন, যুক্তরাষ্ট্র কিউবার বিরুদ্ধে তার অবরোধ ও নিষেধাজ্ঞা আরও তীব্র করেছে এবং প্রকাশ্যে কিউবার নেতাদের কালো তালিকাভুক্ত করে আবারও তার আধিপত্যবাদী ও আগ্রাসী চরিত্র উন্মোচিত করেছে। চীন এর তীব্র বিরোধিতা করে। কিউবার স্থিতিশীলতা আন্তর্জাতিক সমাজের অভিন্ন প্রত্যাশা, এবং কিউবার স্থিতিশীলতায় ব্যাঘাত ঘটানো শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্রের নিজের ওপরই নেতিবাচক প্রভাব ফেলবে। চীন যুক্তরাষ্ট্রকে অবিলম্বে কিউবার ওপর অবরোধ এবং যেকোনো ধরনের জবরদস্তি ও চাপ প্রয়োগ বন্ধ করতে এবং কিউবার জনগণের বেঁচে থাকা ও বিকাশের অধিকার লঙ্ঘন করা থেকে বিরত থাকার আহ্বান জানায়। চীন বরাবরের মতোই কিউবার জাতীয় সার্বভৌমত্ব ও নিরাপত্তা রক্ষায় দৃঢ় সমর্থন দিয়ে যাবে এবং বিদেশি হস্তক্ষেপের বিরোধিতা করবে।

উল্লেখ্য, গত ৪ জুন মার্কিন ট্রেজারি বিভাগ কিউবার প্রেসিডেন্ট মিগেল দিয়াজ-কানেল এবং সংশ্লিষ্ট সংস্থা ও ব্যক্তিদের বিরুদ্ধে নিষেধাজ্ঞার ঘোষণা দিয়ে একটি বিজ্ঞপ্তি জারি করেছে। প্রেসিডেন্ট দিয়াজ-কানেল এর জবাবে বলেছেন যে, মার্কিন যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপের লক্ষ্য হলো কিউবার ওপর তাদের অবরোধ আরও জোরদার করা এবং কিউবা এই সাম্রাজ্যবাদী আগ্রাসনকে দৃঢ়ভাবে প্রতিহত করবে। কিউবার পররাষ্ট্র মন্ত্রণালয় মার্কিন নিষেধাজ্ঞার এই নতুন দফাকে "অর্থনৈতিক আগ্রাসন" বলে অভিহিত করেছে এবং এটিকে কিউবার বিরুদ্ধে সামরিক আগ্রাসনসহ আরও বিপজ্জনক পদক্ষেপ নেওয়ার অজুহাত হিসেবে ব্যবহারের প্রচেষ্টা বলে উল্লেখ করেছে।

সিএমজি

Rate This Article

How would you rate this article?

সিএমজি

সিএমজি

ডেস্ক সম্পাদক

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Featured Products

View All

Our Editorial Standards

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.