কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো, গতকাল (শনিবার) দৃঢ়তার সাথে বলেছেন, কিউবার ওপর যে-কোনো ধরনের সামরিক হস্তক্ষেপের বিরোধিতা করে তার দেশ। তিনি, ট্রাম্প কর্তৃক কিউবায় হামলা চালানোর সাম্প্রতিক হুমকিকে, ‘গোটা ল্যাটিন আমেরিকার বিরুদ্ধে আগ্রাসন’ বলেও আখ্যায়িত করেন।
পেত্রো বলেন, ক্যারিবীয় অঞ্চল শান্তিপূর্ণ অঞ্চল। একে সম্মান করতে হবে। কিউবার ওপর সার্বভৌম ক্ষমতা শুধু দেশটির জনগণের। কেউ অন্যদের ওপর নিজেদের ইচ্ছা চাপিয়ে দেওয়ার অপচেষ্টা না-করলে, আমেরিকান মহাদেশে শান্তি বজায় রাখা সম্ভব হবে।
সূত্র: সিএমজি বাংলা