এপ্রিল ২৭, সিএমজি বাংলা ডেস্ক: দক্ষিণ চীনের কুয়াংতোং প্রদেশের কুয়াংচৌ শহর এবং পূর্ব চীনের আনহুই প্রদেশের হ্যফেই শহরের মধ্যে চীনের দেশীয়ভাবে উৎপাদিত সি৯১৯ যাত্রীবাহী জেট পরিচালিত একটি রাউন্ড-ট্রিপ রুট রোববার আনুষ্ঠানিকভাবে চালু হয়েছে। এর মাধ্যমে চীনের ২৩তম শহর হিসেবে সি৯১৯-কে পরিষেবায় স্বাগত জানাল হ্যফেই।
১৪৪ জন যাত্রী বহনকারী প্রথম ফ্লাইট সিজেড ৩৮১৩ হ্যফেই সিনছিয়াও আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পর মর্যাদাপূর্ণ বিমান চলাচল ঐতিহ্য ‘ওয়াটার স্যালুট’-এর মধ্য দিয়ে বরণ করা হয়।
দেশের বৃহত্তম বিমান সংস্থা চায়না সাউদার্ন এয়ারলাইন্স মে মাসের পর্যটনের ভরা মৌসুমকে সামনে রেখে এই রুটে প্রতি সপ্তাহে পাঁচটি পর্যন্ত রাউন্ড-ট্রিপ ফ্লাইট পরিচালনায় তাদের সি৯১৯ বিমান ব্যবহার করবে।
বর্তমানে সংস্থাটি ১০টি সি৯১৯ বিমান পরিচালনা করছে। সোমবার পর্যন্ত তাদের সি৯১৯ বিমানবহর ৯ হাজার ৫০০-এর বেশি ফ্লাইট সম্পন্ন করেছে এবং ২৩টি গন্তব্যে ১৩ লাখেরও বেশি যাত্রী পরিবহন করেছে।
সি৯১৯-এর পরিষেবা নেটওয়ার্ক ক্রমাগত সম্প্রসারিত হচ্ছে। এই নেটওয়ার্ক দক্ষতার সঙ্গে কুয়াংতোং-হংকং-ম্যাকাও গ্রেটার বে এরিয়াকে ইয়াংজি নদী ডেল্টা শহরপুঞ্জের সঙ্গে সংযুক্ত করছে, যা চীনের আঞ্চলিক সংযোগ ও বেসামরিক বিমান চলাচলে নতুন গতি সঞ্চার করছে।
জেনিফার/ হাশিম
তথ্য ও ছবি: সিসিটিভি।
China's C919 aircraft begins to serve Guangzhou-Hefei air route------CC,
A round-trip route operated by China's domestically-produced C919 passenger jet between Guangzhou City of south China's Guangdong Province and Hefei City of east China's Anhui Province officially launched on Sunday, making Hefei the 23rd city in China to welcome the C919 into service.
Flight CZ3813, carrying 144 passengers, slowly taxied through a water salute after landing at Hefei Xinqiao International Airport, a prestigious aviation tradition, marking the C919's maiden flight to Hefei.
China Southern Airlines will use its C919 aircraft to operate up to five round-trip flights per week on this route during the peak tourist season in May.
China Southern Airlines, the country's largest carrier, now operates 10 C919 aircraft. As of Monday, its C919 fleet had completed more than 9,500 flights, transporting over 1.3 million passengers to 23 destinations.
Currently, the service network of the C919 is continuously expanding, efficiently connecting the Guangdong-Hong Kong-Macao Greater Bay Area with the Yangtze River Delta city cluster.